ভোলা মঙ্গলবার
১৫ সেপ্টেম্বর ২০২৬
০৪ আগস্ট ২০২৬

নরসিংদীতে বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
602

প্রকাশিত: ২৩ মে ২০২৩ | ১২:০৫:২০ পিএম
নরসিংদীতে বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু ফাইল-ফটো

নরসিংদী জেলার পৃথক স্থানে বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পৃথক সময়ে জেলার রায়পুরা ও মনোহরদী উপজেলায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের পাতরদিয়া গ্রামের মৃত বাদল মিয়ার ছেলে প্রবাস ফেরত রায়হান মিয়া (৩০), রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরের চর গ্রামের মোমরাজ মিয়ার স্ত্রী সামসুন নাহার (৪৫) ও নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে জাবেদ মিয়া (১২)।

নিহতদের স্বজন ও স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির অদূরে কয়েকজন বন্ধুর সঙ্গে বসে আড্ডা দিচ্ছিলেন পাতরদিয়া গ্রামের প্রবাস ফেরত রায়হান মিয়া। হঠাৎ বজ্রসহ ঝড় বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বাড়ির অদূরে পৌছামাত্র বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায় রায়হান মিয়া। পরে স্বজন ও স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন। দুই মাস আগে ছুটিতে দেশে আসেন কাতার প্রবাসী রায়হান মিয়া।

এদিকে বেলা ১১টার দিকে বজ্রপাতে নিহত হন রায়পুরার শ্রীনগর ইউনিয়নের ফকিরের চর গ্রামের গৃহবধূ সামসুন নাহার। শ্রীনগর ইউনিয়ন পরিষদ সদস্য জালাল উদ্দিন জানান, ওই গৃহবধূ খড়ের গাদা তৈরির জন্য বাড়ির পাশের একটি জমি থেকে খড় আনতে গিয়েছিলেন। তখন বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাত হয়। এ সময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা গিয়ে শামসুন্নাহারের লাশ উদ্ধার করেন।

এছাড়া দুপুর ২টার দিকে একই উপজেলার নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুরে বাড়ীর সামনে ফুটবল নিয়ে খেলার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় জাবেদ মিয়া নামে এক কিশোরের।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়  ৪৪জনকে আটক :  ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান

০৮ সেপ্টেম্বর ২০২৬

ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার

০৭ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬