শুক্রবার ও শনিবার ব্যাংকের যেসব শাখা খোলা থাকবে
ডেস্ক রিপোর্ট
535
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০২৪ | ১১:০১:৩৭ এএম
ফাইল-ফটো
নির্বাচন সংক্রান্ত ব্যয় নির্বাহে নগদ অর্থ উত্তোলনের সুবিধার্থে শুক্র ও শনিবার (৫ ও ৬ জানুয়ারি) সাপ্তাহিক ছুটির দিনে ব্যাংক খোলা থাকবে। নির্বাচন কমিশন সচিবালয় চাহিদার প্রক্ষিতে ছুটির দিনে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ সম্পর্কিত সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।
বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পাঠানো হয়েছে।
চিঠিতে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠানের কথা উল্লেখ করে বলা হয়েছে, ভোটগ্রহণের আগের ২দিন (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির উল্লিখিত দিনে নির্বাচন কমিশন সচিবালয়, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা/কর্তৃপক্ষের নগদ অর্থ উত্তোলন ও আর্থিক লেনদেনের প্রয়োজন হবে।
ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলনের সুবিধার্থে সীমিত সংখ্যক জনবল দিয়ে ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য মহানগরীসহ জেলা ও উপজেলা পর্যায়ে তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা আগামী সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকবে।
তবে যেসব কর্মকর্তা ও কর্মচারীকে ভোট গ্রহণকারী কর্মকর্তা বা নির্বাচনী দায়িত্ব প্রদান করা হয়েছে, তাদের ব্যাংকিং কাজে নিয়োজিত না করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
২৯ জুলাই ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৬ জুলাই ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৫ জুলাই ২০২৬
সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম
১২ জুলাই ২০২৬
ভোলার চরফ্যাশন এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে হামলা ও ভাঙচুর
১২ জুলাই ২০২৬
ভোলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
১০ জুলাই ২০২৬
