গ্রীষ্মের তাপদাহে পুড়ছে দেশ
ডেস্ক রিপোর্ট
516
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪ | ০৪:০৪:৫৬ এএম
ফাইল-ফটো
বৈশাখের শুরুতেই তীব্র তাপদাহে পুড়ছে সারাদেশ। আপাতত গরম কমার কোন সুখবর নেই জানিয়েছে আবহাওয়া অফিস।আজ রাজধানী ঢাকার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে।ঢাকাসহ দেশের ৬ বিভাগে যে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে তা অব্যাহত থাকবে। এমনকি তাপমাত্রা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তারপর কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তা হবে সাময়িক।
কয়েক দিনের টানা তাপদাহে অতিষ্ঠ নগরজীবন। গরমে হাসফাস অবস্থা মানুষের। দক্ষিণের বায়ুপ্রবাহ না থাকায় তাপ প্রবাহের স্থায়ীত্ব বেশি হচ্ছে। ফলে তীব্র গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস বলছে- এর আগে দেশজুড়ে এমন তীব্র তাপ প্রবাহ কখনও দেখা যায়নি। যাকে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব বলছেন বিশেষজ্ঞরা। এই গরমে রোগবালাই থেকে রেহাই পেতে বেশী করে তরল জাতীয় খাবার বেশি খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
বৈশাখেও দেখা নেই কাল বৈশাখীর। বৈশাখের আকাশ এখনও যেনো চৈত্রের দাবদাহের দখলে। সূর্যের প্রখর রোদে পুড়ছে সারাদেশ। তীব্র তাপদাহে দুর্বিসহ জনজীবন। জীবিকার তাগিদে প্রখর রোদেও পথে নামতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। রোদে পুড়ে রিকশা চালাতে হাঁপিয়ে উঠছেন চালকরা। ঘাম ঝরা শরীর নিয়ে গাছ তলায় আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন অনেকে। তারা বলছেন, রোদের তাপে শরীর ঝলসে যাওয়ার অবস্থা।
পাবনা,রাজশাহী,ঝিনাইদহ,চুয়াডাঙ্গা জেলাগুলোতে স্বাভাবিকের চাইতে অতিরিক্ত তাপ অনুভব করায় স্বস্তি নেই কোথাও। এসব জেলাতে গড়ে প্রতিদিন ৪০ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বয়ে যাচ্ছে। তাপদাহের কারনে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রচন্ড গরমের কারনে হাসপাতাল গুলোতে নিউমোনিয়া, ডায়রিয়া ও ঠান্ডf-গরম জনিত নানা রোগে আক্রান্ত হয়ে স্বাভাবিকের চাইতে তিনগুন রোগী ভর্তি রয়েছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় জাতীয় বন্ধুজন পরিষদ কর্তৃক জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
২২ অক্টোবর ২০২৬
ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে
১১ অক্টোবর ২০২৬
ভোলা সরকারি কলেজে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
০৯ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সাহিদা আক্তারকে সংবর্ধনা
০৯ অক্টোবর ২০২৬
ভোলায় শুরু হলো ‘উদ্যোগ’ কর্মসূচি: তরুণ উদ্যোক্তারা পাবেন ঋণ ও অনুদান
০৯ অক্টোবর ২০২৬
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান
০৮ সেপ্টেম্বর ২০২৬
