আগামী শনিবার থেকে মেট্রোরেল চলাচল শুরু
ডেস্ক রিপোর্ট
441
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৪ | ০৪:০৮:৩৩ এএম
ফাইল-ফটো
আগামী শনিবার থেকে যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল শুরু হতে পারে বলে জানা গেছে। চালুর আগে মেট্রোরেলের নানা দিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক গণমাধ্যমকে বলেন, যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচলে সর্বোচ্চ সাত দিন সময় লাগতে পারে। এর আগেও চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র জানায়, রবিবার (১১ আগস্ট) বিকেলে সংশ্লিষ্ট সচিবদের বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে তিনি দ্রুত মেট্রোরেল চালুর নির্দেশনা দেন।
সূত্র জানায়, মেট্রোরেল পুনরায় চালুর প্রস্তুতির প্রথম ধাপ হিসেবে রবিবার সংশ্লিষ্টরা হেঁটে হেঁটে পুরো মেট্রোরেলের পথ পরীক্ষা করেছেন। সোমবার (১২ আগস্ট) নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। এরপর মঙ্গলবার (১৩ আগস্ট) যাত্রীবিহীন ট্রেন পরিচালনা শুরু হতে পারে। যাত্রী ছাড়া কয়েক দিন মেট্রোরেল চালানো হবে। এরপর যাত্রী নিয়ে চলাচল শুরু হবে।
ডিএমটিসিএল সূত্র আরও জানায়, মেট্রোরেল চলাচল শুরু হলেও মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে থামবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এই দুঈটি স্টেশন ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বাকি ১৪টি স্টেশনে যাত্রী ওঠা-নামা করতে পারবেন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় জাতীয় বন্ধুজন পরিষদ কর্তৃক জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
২২ অক্টোবর ২০২৬
ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে
১১ অক্টোবর ২০২৬
ভোলা সরকারি কলেজে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
০৯ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সাহিদা আক্তারকে সংবর্ধনা
০৯ অক্টোবর ২০২৬
ভোলায় শুরু হলো ‘উদ্যোগ’ কর্মসূচি: তরুণ উদ্যোক্তারা পাবেন ঋণ ও অনুদান
০৯ অক্টোবর ২০২৬
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান
০৮ সেপ্টেম্বর ২০২৬
