ভোলা সোমবার
২৭ জুলাই ২০২৬
০৩ এপ্রিল ২০২৬

ভোলা সরকারি কলেজে সিরাতুন্নবী (স.) উপলক্ষে আলোচনা ও পুরষ্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
136

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫ | ০১:১১:২৬ পিএম
ভোলা সরকারি কলেজে সিরাতুন্নবী (স.) উপলক্ষে আলোচনা ও পুরষ্কার বিতরণ ভোলা সরকারি কলেজে সিরাতুন্নবী (স.) উপলক্ষে আলোচনা ও পুরষ্কার বিতরণ

ষ্টাফ রিপোর্টার : ভোলা সরকারি কলেজে বার্ষিক সিরাতুন নবী (স.)উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ই অক্টোবর) সকালে ভোলা সরকারি কলেজের ছায়াবিথীতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীলেরর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহানবী (সা:) শুধু নীতিকথা বলেননি, বরং নিজের জীবনে তা বাস্তবায়ন করেছেন। তিনি সমাজে বৈষম্য দূরীকরণ থেকে শুরু করে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা রেখেছেন।” তিনি উল্লেখ করেন, বর্তমান বিশ্বের যুদ্ধ-বিবাদ, বৈষম্য ও পুঁজিবাদের ভয়াবহতা থেকে মুক্তির পথ হচ্ছে নবী করিম (সা:)-এর শিক্ষা ও আদর্শে ফিরে যাওয়া।

------

তিনি আরও বলেন, কোরআনের পর সিরাতুন্নবীই হলো মানবতা, সভ্যতা, সুস্থ সংস্কৃতি, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এবং ব্যক্তিগত জীবনের সকল জটিলতার সর্বোত্তম সমাধান ও উজ্জ্বল দৃষ্টান্ত।

সিরাতুন্নবীর জ্ঞান অর্জন ও অনুসরণ করা প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য, কারণ এটি তাদের জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে। সিরাত নিয়ে অসংখ্য গ্রন্থ রচিত হয়েছে এবং কিয়ামত পর্যন্ত তা লেখা হতে থাকবে, যা প্রমাণ করে এর বিষয়বস্তু কতটা গভীর এবং বিস্তৃত।

------

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মজিবুর রহমান ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজ উদ্দিন এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জামাল হোসেন, বোরহানউদ্দিন বাটামারা দরবারের পীর মাওলানা মহিববুল্লাহ, অত্র কলেজের শিক্ষক পরিষদের স¤পাদক মো. মাহবুব আলম, ইসলামী ব্যাংক ভোলা শাখার ডিজিএম মো. মোবাশ্বের, বাংলা বাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ উল্লাহ, এক্সিম ব্যাংক ভোলা শাখার ডিজিএম মো. মোকাম্মেল হোসেনসহ ভোলা সরকারি মহিলা কলেজের শিক্ষকম-লী, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এবং কলেজ সাংবাদিক ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

জীবনযাপন সম্পর্কিত আরও
ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নে যৌতুক লোভী স্বামী মোকসেদ কর্তৃক স্ত্রী হাবিবা ও তার মা'কে মারপিটের অভিযোগ
ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নে যৌতুক লোভী স্বামী মোকসেদ কর্তৃক স্ত্রী হাবিবা ও তার মা'কে মারপিটের অভিযোগ

২৮ জুন ২০২৬

ভোলায় গৃহবধূ কারিমার রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের : থানায় মামলা দায়ের
ভোলায় গৃহবধূ কারিমার রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের : থানায় মামলা দায়ের

২১ জুন ২০২৬

ভোলার কাচিয়ার  ময়ফুল কর্তৃক মঞ্জুর, ফজলুর,রফিক ও অলুউল্লাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ : পাল্টা অভিযোগ থানায়
ভোলার কাচিয়ার ময়ফুল কর্তৃক মঞ্জুর, ফজলুর,রফিক ও অলুউল্লাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ : পাল্টা অভিযোগ থানায়

০৪ মে ২০২৬

ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলায় ইএসডিও’র পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
ভোলায় ইএসডিও’র পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

০৩ এপ্রিল ২০২৬