ভোলা সোমবার
২৭ জুলাই ২০২৬
২১ জানুয়ারী ২০২৬

ভোলার পরানগঞ্জে ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
134

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫ | ০৯:১১:৫১ পিএম
ভোলার পরানগঞ্জে ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত প্রধান অতিথি ভোলা সদর উপজেলা সমবায় কর্মকর্তা ও কাচিয়া ইউনিয়নের প্রশাসক মোঃ মিজানুর রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন

ষ্টাফ রিপোর্টার : ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের পরাণগঞ্জ এলাকায় ‘তারুণ্যের উৎসব ও সমৃদ্ধি কর্মসূচি’র আওতায় ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) শিক্ষা কেন্দ্র, কৈশোর, যুব ও প্রবীণ কর্মসূচির উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা ও কাচিয়া ইউনিয়নের প্রশাসক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিজেইউএস-এর পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ মোস্তফা কামাল।

ফুটবল প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও শিক্ষা কেন্দ্র ও কৈশোর-যুব-প্রবীণ ক্লাবের আয়োজিত দৌড়, চেয়ার সিটিং, সংগীত, নৃত্য, চকলেট দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।

স্থানীয় জনসাধারণ, যুবসমাজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২১ জানুয়ারী ২০২৬