ভোলায় লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্টিত
নিজস্ব প্রতিবেদক
130
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫ | ০৬:১১:১০ পিএম
ভোলায় লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্টিত
ভোলাদর্পণ প্রতিবেদক : লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)'র ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে নিজাম হাসিনা ফাউন্ডেশন জামে মসজিদের সামনে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ভোলা জেলা অফিসে এ কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা এলডিপি এর সভাপতি মোঃ বশির আহমেদ, গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা এলডিপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মনির হোসেন। ভোলা সদর উপজেলা এলডিপির আহ্বায়ক মোঃ আশরাফ উদ্দিন (ফারুক) এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নবঘোষিত কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক মোঃ রিয়াজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক সহ প্রমুখ।
সভায় ৫১ সদস্য বিশিষ্ট ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন করা হয়। নবঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মোঃ আশরাফ উদ্দিন (ফারুক), সাধারণ সম্পাদক শিক্ষক মোঃ রিয়াজ উদ্দিন রাজু ও সাংগঠনিক সম্পাদক মোঃ হাসনাইন আহম্মেদ রাহান এর নাম অনুমোদন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, সহ-সভাপতি মোঃ হাসান, মোঃ সিহাব, মোঃ রিয়াজ উদ্দিন মাতাব্বর, মোঃ ইউসুফ এর নাম ঘোষণা করা হয়। যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সহ সাধারণ সম্পাদক মাওঃ ফারুকুল ইসলাম, মোঃ আল আমিন। সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ হাসনাইন আহমেদ (রায়হান) সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ আলী, দপ্তর সম্পাদক মোঃ সরোয়ার তালুকদার, অর্থ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক, মোঃ জাফর ইকবাল, কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম বাচ্চু, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ বাহার উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক আকলিমা বেগম, সহ মহিলা বিষয়ক সম্পাদক হাছনুর বেগম, ধর্ম ও আইন বিষয়ক সম্পাদক আঃ রহমান প্রিয়ন্ত।
এ সময় উক্ত সবার প্রধান অতিথি ও ভোলা জেলা এলডিপির সভাপতি মোঃ বশির আহমেদ তার বক্তব্যতে বলেন আগামী নির্বাচনে দলের পক্ষে স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করে দলকে আরো শক্তিশালী অবস্থানে নিয়ে আসার জন্য অঙ্গীকারবদ্ধ হয়। আগামী নির্বাচনে কর্নেল অলি আহমেদে এর নেতৃত্বে তারা দেশের স্বার্থে জনগণের স্বার্থে ভোলার গ্যাস, ভোলা বরিশাল সেতু, ভোলা মেডিকেল কলেজ সহ অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করবেন বলে উক্ত সভায় আশা ব্যক্ত করেন।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
২৫ জুলাই ২০২৬
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
২৫ জুলাই ২০২৬
ভোলায় নিরাপদ সড়কের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন
২৪ জুলাই ২০২৬
ভোলায় জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে বরণ ও বর্ণাঢ্য আনন্দ মিছিল
০৯ মে ২০২৬
ভোলায় সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
০৯ মে ২০২৬
ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন
০৯ মে ২০২৬
