ভোলায় ঐতিহ্যবাহী ‘ধান কাটা ও নবান্ন উৎসব’ অনুষ্ঠিত:প্রধান অতিথি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান
নিজস্ব প্রতিবেদক
121
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫ | ০৯:১২:৫৩ পিএম
প্রধান অতিথি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় কৃষকদের মাঝে উৎসাহ সৃষ্টি এবং গ্রামীণ লোকজ সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে ঐতিহ্যবাহী ধান কাটা ও নবান্ন উৎসব-১৪৩২ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলা সদর-এর উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে ভোলা সদর উপজেলার আলিনগরের মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কায়সার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলা সদর-এর উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক।
অনুষ্ঠানে গ্রামীণ ঐতিহ্যবাহী কায়দায় ধান কাটা প্রদর্শন এবং হেমন্তকালীন পিঠা আয়োজনের মাধ্যমে নবান্ন উৎসব উদ্যাপন করা হয়। এতে বিভিন্ন এলাকার কৃষক, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, আধুনিক কৃষির পাশাপাশি গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণ এবং কৃষকদের মাঝে উৎসাহ বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও কৃষি ও গ্রামীণ সংস্কৃতি জাগ্রত রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন:
চাকরি সম্পর্কিত আরও
স্বচ্ছতা ও কর্মীদের নিরলস চেষ্টায় এগিয়ে যাচ্ছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা -- বরিশালে কর্মী সম্মেলনে জাকির হোসেন মহিন
২৭ জুলাই ২০২৬
ভোলার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
১৪ জুলাই ২০২৬
ভোলার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
১৪ জুলাই ২০২৬
প্রতিবাদ
১০ জুলাই ২০২৬
ভোলায় বরিশাল বিভাগীয় কমিশনার সাথে মতবিনিময় সভা
১৭ এপ্রিল ২০২৬
একজন মিজানুর রহমান ও ভোলা পৌরসভা
০৫ মার্চ ২০২৬
