নুরাবাদ ইউনিয়ন বিএনপির আয়োজিত মহিলা সমাবেশ অনুষ্ঠিত : একটি ভন্ড ও মোনাফেকের দল খুচরা টাকায় ভোট কিনতে চায় : নুরুল ইসলাম নয়ন
নিজস্ব প্রতিবেদক
82
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০২:৫০ পিএম
নুরাবাদ ইউনিয়ন বিএনপির বক্তব্য রাখেন নুরুল ইসলাম নয়ন
চরফ্যাশন প্রতিবেদক : মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, দীর্ঘ ১৬ বছর ধরে বিএনপির নেতা-কর্মীরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নির্যাতন, মামলা, হামলা ও দমন-পীড়নের শিকার হয়েছেন। অথচ একটি ভনমব ও মোনাফেক দল এখন বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের ভনমবামির কারণে দেশের সাধারণ মানুষ আবারও পিষ্ট হচ্ছে। তারা খুচরা টাকার বিনিময়ে ভোট কিনতে চায়। মঙ্গলবার সকালে চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়ন ৩নং ওয়ার্ড মহিলা মাদ্রাসা সংলগ্ন বালির মাঠে নুরাবাদ ইউনিয়ন বিএনপির আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন বলেন, প্রিয় মা-বোনেরা যাদের কাছে ১৯৭১ সালে আপনাদের সম্মান ও মর্যাদার কোনো মূল্য ছিল না, তারাই আজ কয়েক হাজার টাকা দিয়ে আপনাদের বিবেকের দাম নির্ধারণ করতে চায়। ভোটকে প্রভাবিত করার জন্য বিকাশ, নগদ বা সরাসরি বাড়িতে গিয়ে এক থেকে দুই হাজার টাকা বিতরণ করে ভোট কেনার চেষ্টা করছে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা আপনার সম্মান, আত্মমর্যাদা ও স্বাধীন সিদ্ধান্ত কোনোভাবেই বিক্রি করবেন না। ভোট আপনার অধিকার, এটি কোনো পণ্য নয়।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের ভোটের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসনের পক্ষে লড়াই করে এসেছে। জনগণের শক্তিতেই বিএনপি রাজনীতি করে, কোনো ধরনের অবৈধ শক্তি বা কালো টাকার ওপর নির্ভর করে নয়। আপনারা অন্যায়ের প্রতিবাদ করবেন। সমাজে যারা ইভটিজিং করে, মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাদের কোনোভাবে প্রশ্রয় দেবেন না। প্রয়োজনে তাদের পুলিশে সোপর্দ করবেন। আমি কোনো অপরাধীকে ছাড়াতে কখনো পুলিশকে ফোন করবো না। বরং ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করতে আপনাদের পাশে থাকবো।
সমাবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নুরাবাদ ইউনিয়নের প্রধান নির্বাচন সমন্বয়কারী মীর শাহাদাত হোসেন ছায়েদ ও সহকারী সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে কয়েক হাজার নারী ভোটার অংশগ্রহণ করেন। এ সময় চরফ্যাশন ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় জামায়াতের গণমিছিল : গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
০৫ আগস্ট ২০২৬
স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
২৫ জুলাই ২০২৬
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
২৫ জুলাই ২০২৬
ভোলায় নিরাপদ সড়কের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন
২৪ জুলাই ২০২৬
ভোলায় জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে বরণ ও বর্ণাঢ্য আনন্দ মিছিল
০৯ মে ২০২৬
ভোলায় সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
০৯ মে ২০২৬
