ভোলায় খরের গাদায় দুর্বৃত্তের আগুন, ২৫লাখ টাকার ক্ষতি
নিজস্ব প্রতিবেদক
107
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:০২:২৭ পিএম
ভোলায় খরের গাদায় দুর্বৃত্তের আগুন
ষ্টাফ রিপোর্টার : ভোলা সদর উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল গো-খাদ্যের ২২টি খরের গাদা। এতে প্রায় ২৫লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) ভোলা সদর উপজেলার জাহিদ ব্রিকসে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জাহিদ ব্রিকসের মালিক মো. জাহিদুর রহমান জানান, দুপুরের দিকে হঠাৎ করে তার ইটভাটার পাশেই অবস্থিত জাহিদ এগ্রো ফার্মের গরুর খাবারের জন্য রাখা একটি খরের গাদায় দুর্বৃত্তরা আগুস ধরিয়ে দেয়। এর পর মুহুর্তের মধ্যে একে একে আরো ২২টি খরের গাদায় ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস খবর দিলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে ততোক্ষনে ২২টি খরের গাদা পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় ২৫লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার খন্দকার মিরাজুল ইসলাম জানান, নির্বাচনকালিন ডিউটিতে থাকা কালিন খবর পেয়ে ভোলা ফায়ার সার্ভিসের দুইটি ও বোরাহানউদ্দিন ফায়ার সার্ভিসের একটিসহ মোট তিনটি ইউনিট প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। এরই মধ্যে ২২টি খরের পাদা পুড়ে ছাই হয়ে যায়। তবে কিভাবে আগুনের সূত্রেপাত হয়েছে তা জানা যায়নি।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত : সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করবে হস্তক্ষেপ করতে চাই না - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি
০৪ সেপ্টেম্বর ২০২৬
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
০২ সেপ্টেম্বর ২০২৬
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা
০১ সেপ্টেম্বর ২০২৬
