ভোলার শিবপুরে হাতপাখা কর্মীদের উপর, আহত-১০
নিজস্ব প্রতিবেদক
120
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:০২:৩৪ পিএম
ভোলার শিবপুরে হাতপাখা কর্মীদের উপর, আহত-১০
ষ্টাফ রিপোর্টার : ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মরহুম ইব্রাহিম চেয়ারম্যান বাড়ীর দরজার ১২৫ নং উত্তর পূর্ব শিবপুর রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৮নং ভোটকেন্দ্রের পাশে বিজেপি গরুর গাড়ী ও ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে হাতপাখা প্রতীকের অন্তত ১০জন আহত হয়েছেন। এর মধ্যে হাতপাখার কর্মী মো. আক্তার হোসেন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে দিকে শিবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভোটকেন্দ্রের উত্তর পাশের একটি হাফিজিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিজেপি ও ইসলামী আন্দোলনের নেতা-কর্মী ও সমর্থকেরা সকাল থেকেই কেন্দ্রের মাঠের পাশে অবস্থান করছিলেন। বেলা প্রায় সাড়ে ৩টার দিকে ইসলামী আন্দোলনের কর্মী মো. হোসেন ও মো. জাকিরের সঙ্গে তর্ক-বিতর্ক হয় স্থানীয় বিজেপি নেতা মো. রিয়াজ ও মো. ছাব্বিরের। একপর্যায়ে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বিজেপির নেতা-কর্মীরা ইসলামী আন্দোলনের নেতা-কর্মী ও সমর্থকদের ওপর হামলা চালান। এ নিয়ে হাতপাখার প্রতীকের পক্ষের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এতে ইসলামী আন্দোলনের চারজন গুরুতর আহত হন। সদর হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী মো. আক্তার হোসেনের বক্তব্যে বলেন, আমার উপর হামলা করে মো. রিয়াজ ও মো. ছাব্বির।
ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, কেন্দ্রের বাইরে সংঘর্ষ হয়েছে। পরে আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এ ব্যপারে কোনো অভিযোগ আমরা পায়নি,পেল আইনগত ব্যবস্থা নিব।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত : সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করবে হস্তক্ষেপ করতে চাই না - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি
০৪ সেপ্টেম্বর ২০২৬
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
০২ সেপ্টেম্বর ২০২৬
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা
০১ সেপ্টেম্বর ২০২৬
