ভোলা সোমবার
২৭ জুলাই ২০২৬
০৩ এপ্রিল ২০২৬

ভোলায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের র‌্যালি‌

নিজস্ব প্রতিবেদক
104

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:০২:৪৮ পিএম
ভোলায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে  ছাত্রশিবিরের র‌্যালি‌ ভোলায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের র‌্যালি‌

ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় পবিত্র মাহে রমজান মাসকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর ভোলা শহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে র‌্যালিটি খলিফাপট্টি ফেরদাউস জামে মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিন। এতে উপস্থিত ছিলেন শহর সেক্রেটারি হাছলাইন আহমেদ, অফিস সম্পাদক তাহসান সোহেলসহ শহর ও বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ ও কর্মীরা।

সভাপতির বক্তব্যে আব্দুল্লাহ আল আমিন বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভের এক মহাসুযোগ। এ মাস রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে। আমরা ছাত্রশিবিরের জনশক্তি সহ সকল সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি—রমজানের শিক্ষাকে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, রমজানের প্রকৃত তাৎপর্য অনুধাবন করে আত্মসংযম, ইবাদত-বন্দেগি ও মানবসেবায় আত্মনিয়োগের মাধ্যমে একটি নৈতিক ও আদর্শ সমাজ গঠনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। র‌্যালিতে অংশগ্রহণকারীরা রমজানের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন এবং সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।

আরও পড়ুন:

জীবনযাপন সম্পর্কিত আরও
ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নে যৌতুক লোভী স্বামী মোকসেদ কর্তৃক স্ত্রী হাবিবা ও তার মা'কে মারপিটের অভিযোগ
ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নে যৌতুক লোভী স্বামী মোকসেদ কর্তৃক স্ত্রী হাবিবা ও তার মা'কে মারপিটের অভিযোগ

২৮ জুন ২০২৬

ভোলায় গৃহবধূ কারিমার রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের : থানায় মামলা দায়ের
ভোলায় গৃহবধূ কারিমার রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের : থানায় মামলা দায়ের

২১ জুন ২০২৬

ভোলার কাচিয়ার  ময়ফুল কর্তৃক মঞ্জুর, ফজলুর,রফিক ও অলুউল্লাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ : পাল্টা অভিযোগ থানায়
ভোলার কাচিয়ার ময়ফুল কর্তৃক মঞ্জুর, ফজলুর,রফিক ও অলুউল্লাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ : পাল্টা অভিযোগ থানায়

০৪ মে ২০২৬

ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলায় ইএসডিও’র পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
ভোলায় ইএসডিও’র পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

০৩ এপ্রিল ২০২৬