ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
নিজস্ব প্রতিবেদক
89
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬ | ০৮:০৮:০৩ পিএম
প্রধান অতিথি জেলা প্রশাসক ডা. শামীম রহমান সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান করেন।
ভোলাদর্পণ প্রতিবেদক : রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকালে ভোলা জেলা প্রশাসক ও ভোলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হুসাইন এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। এসময় গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী পিন্টু ব্যাপারী, ভোলার সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান, ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার, সজল কুমার দাস, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ সোহান সরকারসহ বিভিন্ন রাজনীতিবিদ ও মৎস্য জীবী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।এসময় বক্তরা বলেন, মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্য খাতে স্বনির্ভরতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে ভোলার সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়াও সফল ৩জনকে মৎস্যক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য সম্মাননা জানানো হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন রেনু ও পোনা উৎপাদন অসামান্য অবদান রাখার জন্য রূপালী মৎস্য খামার ও হ্যাচারী মোঃআমির হোসেন খাঁন, মৎস্য খাদ্য উৎপাদনে অসামান্য অবদান রাখার জন্য কাজী ফার্ম ও উন্মুক্ত জলাশয়ে মৎস্য সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় অবদান রাখায় পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিন করেন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় জাতীয় বন্ধুজন পরিষদ কর্তৃক জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
২২ অক্টোবর ২০২৬
ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে
১১ অক্টোবর ২০২৬
ভোলা সরকারি কলেজে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
০৯ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সাহিদা আক্তারকে সংবর্ধনা
০৯ অক্টোবর ২০২৬
ভোলায় শুরু হলো ‘উদ্যোগ’ কর্মসূচি: তরুণ উদ্যোক্তারা পাবেন ঋণ ও অনুদান
০৯ অক্টোবর ২০২৬
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান
০৮ সেপ্টেম্বর ২০২৬
