জেনেনিন আপনার এলাকায় সূর্যগ্রহণ দেখা যাবে কখন
ডেস্ক রিপোর্ট
601
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২ | ০৭:১০:০২ এএম
ফাইল-ফটো
আংশিক সূর্যগ্রহণ মঙ্গলবার। দুপুরে শুরু হবে সূর্যগ্রহণ, চলবে সন্ধ্যা অবধি। বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকলে এ সূর্যগ্রহণ দেখা যাবে। আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মোহা. আছাদুর রহমান স্বাক্ষরিত এক বিবরণীতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ১৮ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ শুরু হবে। এদিন দুপুর ২টা ৫৮ মিনিট ৩০ সেকেন্ডে শুরু হবে গ্রহণ। সর্বোচ্চ গ্রহণ হবে বিকেল ৫টা ১২ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৭টা দুই মিনিটি ১২ সেকেন্ডে।
গ্রহণ ঢাকায় ৪টা ৪৯ মিনিটি ৩০ সেকেন্ডে শুরু হবে, আর শেষ হবে ৫টা ২৪ মিনিট ১২ সেকেন্ডে। ময়মনসিংহে শুরু হবে ৪টা ৪৮ মিনিট ১৮ সেকেন্ডে, শেষ হবে ৫টা ২৩ মিনিটে।
চট্টগ্রামে শুরু হবে ৪টা ৪৫ মিনিট ১৮ সেকেন্ডে, শেষ হবে ৫টা ২০ সেকেন্ডে। সিলেটে শুরু হবে ৪টা ৪২ মিনিট ১৮ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ১৭ মিনিট ১৭ সেকেন্ডে।
খুলনায় শুরু হবে ৪টা ৫৪ মিনিট ছয় সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে। বরিশালে শুরু হবে ৪টা ৫০ মিনিট ৩৬ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৫ মিনিট ১৮ সেকেন্ডে।
রাজশাহীতে শুরু হবে ৪টা ৫৫ মিনিট ৪২ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ৩০ মিনিট ১৮ সেকেন্ডে। রংপুরে শুরু হবে ৪টা ৫২ মিনিট ছয় সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৬ মিনিট ৪৮ সেকেন্ডে।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
১২ জুলাই ২০২৬
ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক
১২ জুলাই ২০২৬
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
১২ জুলাই ২০২৬
ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি
১২ জুলাই ২০২৬
ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১
১০ জুলাই ২০২৬
এফিডেভিট
৩০ এপ্রিল ২০২৬
