বিশ্বের প্রভাবশালী পাঁচ শ মুসলিমের তালিকার শীর্ষে কে
ডেস্ক রিপোর্ট
549
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২২ | ০৬:১১:১৯ এএম
ফাইল-ফটো
প্রতি বছরের মতো এ বছরও বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তির তালিকা প্রকাশ করেছে জর্ডানের আম্মানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’।
দ্য মুসলিম ৫০০ ও দ্য ইসলামিক ইনফরমেশন সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি প্রকাশিত এ তালিকায় ‘ম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা ব্যক্তিত্ব হিসাবে মনোনয়ন পেয়েছেন ভারতের জমিয়তে উলামা-ই-হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি।
অন্যদিকে ‘ওম্যান অব দ্য ইয়ার’ তথা বর্ষসেরা নারী হিসাবে নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের খ্যাতিমান অনুবাদক আয়েশা আবদুর রহমান বিউলি।
প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের তালিকায় শীর্ষে রয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। সফলতার সঙ্গে হজ কার্যক্রম পরিচালনা, মুসলিম দাওয়াহ নেটওয়ার্কের প্রধান হিসেবে দায়িত্ব পালন, জনসেবাসহ নানা বিষয়ে তার ভূমিকা তাকে তালিকার শীর্ষে স্থান দিয়েছে।
[caption id="attachment_5992" align="alignright" width="696"]
টুইটার[/caption]
বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ প্রভাবশালী মুসলিম হলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ী। এরপর কাতারের আমির শেখ তামিম বিন হামদ। তারপর রায়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান, জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ও পাকিস্তানের শীর্ষ আলেম মুফতি তকি উসমানি প্রমুখ।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
২৭ জুলাই ২০২৬
ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
১২ জুলাই ২০২৬
ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক
১২ জুলাই ২০২৬
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
১২ জুলাই ২০২৬
ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি
১২ জুলাই ২০২৬
ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১
১০ জুলাই ২০২৬
