জঙ্গি সম্পৃক্ততায় বাড়ি ছেড়ে যাওয়া ৪ ছাত্রসহ গ্রেফতার ৭
বিশেষ প্রতিনিধি
576
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২২ | ০৪:১০:০৫ এএম
ক্যাপিটাল নিউজ
জঙ্গি সম্পৃক্ততায় কুমিল্লা ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়া চার ছাত্রসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এদের রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জঙ্গি সম্পৃক্ততায় কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়া চারজনসহ মোট ৭ জনকে ঢাকার আশেপাশের এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
বাকি তিনজনের বিষয়ে কোনো কিছু জানা যায়নি।
তাদের বিষয়ে আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। জানাবেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল-মঈন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় জাতীয় বন্ধুজন পরিষদ কর্তৃক জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
২২ অক্টোবর ২০২৬
ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে
১১ অক্টোবর ২০২৬
ভোলা সরকারি কলেজে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
০৯ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সাহিদা আক্তারকে সংবর্ধনা
০৯ অক্টোবর ২০২৬
ভোলায় শুরু হলো ‘উদ্যোগ’ কর্মসূচি: তরুণ উদ্যোক্তারা পাবেন ঋণ ও অনুদান
০৯ অক্টোবর ২০২৬
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান
০৮ সেপ্টেম্বর ২০২৬
