বিশ্বকাপের পর্দা উঠার আগ মুহূর্তে ফ্রান্স দলে বড়সড় ধাক্কা
খেলা ডেস্ক
645
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২ | ০৪:১১:২৯ এএম
ফাইল-ফটো
কাতার বিশ্বকাপের পর্দা উঠতে আর কিছু সময় বাকি। অথচ তার ঠিক আগ মুহূর্তে বড়সড় দুঃসংবাদ পেল ফ্রান্স। দলটির সবচেয়ে বড় তারকা ও আক্রমণভাগের প্রাণভোমরা করিম বেনজেমাকে পাচ্ছে না টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি।
শনিবার (১৯ নভেম্বর) দোহায় দলের সঙ্গে অনুশীলনে নেমেছিলেন ব্যালন ডি অর জয়ী এই তরকা। এ সময় বাঁ পায়ের উরুতে তার পুরনো চোট জেগে ওঠে। শঙ্কা দেখা দেয় তখনই। অবশেষে এমআরআই করার পর জানা গেল—চোট থেকে সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে তার। অর্থ্যাৎ নিশ্চিতভাবেই শেষ হয়ে গেছে এবারের কাতার বিশ্বকাপ।
ইনজুরি যেন পিছুই ছাড়ছে না বিশ্ব চ্যাম্পিয়নদের। চোটের কারণে পল পগবা, এনগোলো কান্তে ও প্রেসনেল কিম্পেম্বেকে ছাড়াই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেন কোচ দিদিয়ের দেশমস। এরপর দল ঘোষণার পর চোটে ছিটকে যান লাইপজিগ স্ট্রাইকার ক্রিস্টোফার এনকুকু।
বিশ্বকাপের গত আসরেও খেলা হয়নি বেনজেমার। ২০১৫ সালে সতীর্থের সেক্সটেপ কেলেঙ্কারিতে জড়িয়ে জাতীয় দল থেকে নির্বাসিত হন তিনি। সে কারণে ২০১৬ ইউরো ও ২০১৮ বিশ্বকাপে দলে ডাকই পাননি তিনি। তবে রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ ফর্মে থাকায় গত ইউরো চ্যাম্পিয়নশিপে দলে ফেরানো হয় তাকে।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
