কম খরচে বিয়েতে ‘মাইক্রো ওয়েডিং’ ভালো উপায়
ডেস্ক রিপোর্ট
607
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২ | ০৯:১১:৩০ এএম
ফাইল-ফটো
প্রচলিত সব রেওয়াজ মেনে ছোট পরিসরে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করাকে বলা হয় ‘মাইক্রো ওয়েডিং। দিন যত গড়াচ্ছে, বড় আয়োজন ছাপিয়ে মানুষ তত ঝুঁকছে মাইক্রো ওয়েডিংয়ের দিকে।
মাইক্রো ওয়েডিংয়ের বেলায় প্রথমেই আপনাকে ঠিক করে নিতে হবে অতিথির সংখ্যা। সাধারণত ২০-২৫ জন অতিথি নিয়েই এ ধরনের বিয়ের আয়োজন করা হয়। আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনালগ্নে কয়জন উপস্থিত থাকছেন, তার চেয়েও বড় বিষয় ‘কারা’ থাকছেন। খুব সচেতন ভাবে এই লিস্ট নির্ধারণ করুন।
খরচ কমাতে কয়েকটি টিপস মানুন:
- সপ্তাহের ওয়ার্কিং ডেগুলোতে বিয়ের সংখ্যা বাড়ছে। সাপ্তাহিক ছুটির দিন বাদে অন্য যেকোনো দিন আয়োজন করলে ভেন্যু বুকিংয়ে খরচ কম হবে।
- বিয়ে আপনার জন্য যেমন অতুলনীয় এক অভিজ্ঞতা, তেমনি বিয়েতে আসা অতিথিরাও যেন একটি সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফিরতে পারেন, তা নিশ্চিত করতে হবে। আপনি যাদেরকে আমন্ত্রণ করবেন তারা প্রত্যেকেই আপনার কাছে স্পেশাল। কাউকে বেশি গুরুত্ব দিতে গিয়ে অন্যকে এড়িয়ে যাবেন না।
- বাজেট কম হওয়ায় এ ধরনের বিয়েতে অনেকেই বেছে নিতে পারেন মিনিমালিস্টিক ডেকর।
- পুরো ভেন্যু জাঁকজমকভাবে না সাজিয়ে কেবল এর একটি অংশকে কেন্দ্র করে সাজাতে পারেন জায়গাটা।
- মাইক্রো ওয়েডিংয়ের বেলায় কিন্তু চাইলে সহজেই থিম মেনে আয়োজন করা যায়। বর-কনের পোশাকের সঙ্গে মিলিয়ে ভেন্যুর ডেকর, অতিথিদের সাজ, এমনকি অনুষ্ঠানের নানা অনুষঙ্গ, যেমন খাবার পরিবেশনের সরঞ্জামাদির রংও মেলানো যায় ছোট পরিসরের বিয়েতে।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
২৭ জুলাই ২০২৬
ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
১২ জুলাই ২০২৬
ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক
১২ জুলাই ২০২৬
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
১২ জুলাই ২০২৬
ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি
১২ জুলাই ২০২৬
ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১
১০ জুলাই ২০২৬
