করোনায় চট্টগ্রামে আক্রান্ত আরও ৩৪ জন
ডেস্ক রিপোর্ট
586
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২২ | ০৯:১০:৩২ এএম
ফাইল-ফটো
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ জন। শনাক্তের হার ৩৭ দশমিক ৩৬ শতাংশ। এ সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণহানির ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (৬ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী বলেন, ৮টি ল্যাবে ৯১টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩১ জন নগরের বাসিন্দা। বাকি ৩ জনের মধ্যে ১ জন আনোয়ারা, ১ জন বোয়ালখালী ও ১ জন সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা।
এর আগে বুধবার (৫ অক্টোবর) চট্টগ্রামে ২২ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৪ হাজার ১২১ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার
০৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০১ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
০৫ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
