তৃষ্ণার হ্যাটট্রিকে ৪১ রানে প্যাকাপ মালয়েশিয়া, টাইগারদের জয় ৮৮ রানে
নিউজ ডেস্ক
637
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২২ | ১০:১০:২৪ এএম
মুর্শিদা খাতুন আর অধিনায়ক নিগার সুলতানার দারুণ দুই ফিফটি শুরুর ঝাপটা সামলে বাংলাদেশকে এনে দিয়েছিল ১২৯ রানের মাঝারি পুঁজি। এরপর ফারিহা তৃষ্ণার হ্যাটট্রিকে মালয়েশিয়ার বিপক্ষে ৮৮ রানের বিশাল এক জয় এনে দিয়েছে স্বাগতিকদের।
ষষ্ঠ ওভারেই কীর্তি গড়েছেন ফারিহা। ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলেই হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। তাতেই ইতিহাসের অংশ হয়ে গেলেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো বোলারের অভিষেকে হ্যাটট্রিকের ঘটনা এটি প্রথম। ৪ ওভারে ১২ রান দিয়ে ফারিহার উইকেট ৩টি।
ফারিহার দিনে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের সব বোলারই। ১৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে মালয়েশিয়া গুটিয়ে গেছে ১৮.৫ ওভারে ৪১ রানেই।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ঝোড়ো ফিফটিতে মালয়েশিয়াকে ১৩০ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। ফিফটি করেছেন ওপেনার মুর্শিদা খাতুনও। আজকের দারুণ জয়ে শেষ চারে ওঠার সম্ভাবনা আরও উজ্জ্বল হলো বাংলাদেশের।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় জাতীয় বন্ধুজন পরিষদ কর্তৃক জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
২২ অক্টোবর ২০২৬
ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে
১১ অক্টোবর ২০২৬
ভোলা সরকারি কলেজে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
০৯ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সাহিদা আক্তারকে সংবর্ধনা
০৯ অক্টোবর ২০২৬
ভোলায় শুরু হলো ‘উদ্যোগ’ কর্মসূচি: তরুণ উদ্যোক্তারা পাবেন ঋণ ও অনুদান
০৯ অক্টোবর ২০২৬
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান
০৮ সেপ্টেম্বর ২০২৬
