ফাঁসি কার্যকর মুক্তিযোদ্ধা হত্যা মামলায় আসামির
ডেস্ক রিপোর্ট
658
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২২ | ০৬:১২:১০ এএম
ফাইল-ফটো
নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন খুনের মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৩০ নভেম্বর) রাত ১১টা ১ মিনিটে ওই কারাগার-২ এ আসামির ফাঁসি কার্যকর করা হয়।
ফাঁসি হওয়া ব্যক্তি হলেন, মাদারীপুরের শিবচর থানার বাহাদুরপুর এলাকার আ. বারেক হাওলাদারের ছেলে কামাল ওরফে এক্সেল কামাল (৪৭)। তবে তার বর্তমান ঠিকানা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কোতয়ালেরবাগ এলাকায়।
জানা গেছে, ২০০৪ সালে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনকে হত্যা মামলায় ২০০৬ সালে নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালত কামালকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরে হাইকোর্ট সেই দণ্ড বহাল রাখেন। রায়ের বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগও মৃত্যুদণ্ড বহাল রাখেন। সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে রিভিউ পিটিশন করলে সেটিও গত ২৮ এপ্রিল খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন বিচারক।
এদিকে আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণ-ভিক্ষার আবেদন করলে গত ১ নভেম্বর তা নামঞ্জুর হয়। পরে বুধবার রাতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি আসামি কামাল ওরফে এক্সেল কামালের ফাঁসি কার্যকর করা হয়।
এ বিষয়ে সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান, বুধবার রাত ১১টা ১মিনিটে কামালের ফাঁসি কার্যকর করা হয়। এ সময় কারাগারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার
০৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০১ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
০৫ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
