টাঙ্গাইলে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬
নিউজ ডেস্ক
625
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২২ | ১২:১০:৪১ পিএম
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৬ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু সেতু পূর্বপ্রান্তের গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। টাঙ্গাইলের দিক থেকে আসা একটি মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছায়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ভেঙে মাইক্রোবাসটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার সময় গাড়িতে মারা যান দুজন। এরপর হাসপাতালে নেয়ার পর মারা যান আরও একজন।
জেলা প্রশাসক ডক্টর আতাউল গণি বলেন , নিহতদের দাফন করতে পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়া হবে। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক, বিআরটিএ, ট্রাফিক পুলিশ, বিবিএ ও পুলিশের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার
০৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০১ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
০৫ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
