অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা
ডেস্ক রিপোর্ট
525
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২২ | ১০:১২:০৮ এএম
ফাইল-ফটো
১৩ বছর পর চলতি বছরে ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গেল ২৮ নভেম্বর আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মুহিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত তিন বছর করোনাসহ বিভিন্ন কারণে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হয়নি। এ বছর করোনা নিয়ন্ত্রণে আসায় সমাপনী পরীক্ষা না হলেও বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, এবারের পরীক্ষা সব শিক্ষার্থী দিতে পারবে না। বিদ্যালয়ের বাছাই করা ১০ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষা দিতে পারবে। প্রতিটি উপজেলা সদরে হবে এ পরীক্ষা। কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করে ৬ ডিসেম্বরের মধ্যে তথ্য পাঠাতে জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালুর পর এর ভিত্তিতেই বৃত্তি দেওয়া শুরু হয়। কিন্তু গত দুই বছর পিইসি পরীক্ষা হয়নি। ফলে বন্ধ হয়ে যায় প্রাথমিক ও জুনিয়র বৃত্তি।
সরকার ঘোষণা করেছে, এ দুই পরীক্ষা আর হবে না। এতে আগের পদ্ধতিতে ফিরে গেল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। চলতি বছর থেকে এ পরীক্ষা আবার শুরু হল। শিক্ষা সমাপনী চালুর আগে শিক্ষার্থীদের পৃথক বৃত্তি পরীক্ষায় বসতে হতো।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
ভোলায় সমবায় ব্যাংক লিমিটেড ৯৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
৩০ এপ্রিল ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
২৯ এপ্রিল ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
১৭ এপ্রিল ২০২৬
