যেভাবে তৈরি করবেন আপেল সন্দেশ
ডেস্ক রিপোর্ট
618
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২২ | ১১:১২:৩৯ এএম
ফাইল-ফটো
আমরা বিভিন্ন রকম সন্দেশ খেয়েছি। তবে কখনো কি আপেল সন্দেশের স্বাদ উপভোগ করেছেন? না করে থাকলে আজই তৈরি করে ফেলেন। খুব সহজেই ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এতো সুন্দর আকর্ষণীয় মিষ্টি তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দেওয়া যেতে পারে। খুবই সুস্বাদু এ সন্দেশ তৈরির পদ্ধতি কঠিন মনে হলেও কিন্তু খুবই সহজ। চলুন তবে জেনে নেয়া যাক আপেল সন্দেশ তৈরির রেসিপিটি-
উপকরণ: গুড়া দুধ এক কাপ, পাউডার সুগার আধা কাপ, কনডেন্সড মিল্ক দুই টেবিল চামচ, ঘি এক টেবিল চামচ, এলাচ গুঁড়া এক চিমটি, ফুড কালার প্রয়োজনমতো (লাল ও হলুদ), লবঙ্গ কয়েকটি।
প্রণালী: প্রথমে প্যানে গুঁড়া দুধ, পাউডার সুগার, কনডেন্স মিল্ক দিয়ে মাঝারি আচেঁ নাড়তে থাকুন। কিছুক্ষণ নাড়ার পরে যখন সব উপকরণ একসঙ্গে মিশে যাবে; তখন প্রয়োজনমতো ফুড কালার (হলুদ) মিশিয়ে দিন। এবার এলাচ গুঁড়া দিয়ে নেড়ে দিন মিশ্রণটি। এভাবেই কিছুক্ষণ নাড়তে থাকুন।
যখন মিশ্রণ প্যানের গা ছেড়ে উঠে আসবে তখন নামিয়ে নিন। একটি পাত্রে মিশ্রণ ঢেলে হালকা ঠান্ডা করে নিন। এরপর হাতে ঘি মেখে আপেলের মতো গোল করে নিন। বেশি ঘি মাখবেন না হাতে, সন্দেশ আপেলের আকারে তৈরি করতে পারবেন না। বারবার ভেঙে যাবে। যখন সবগুলো সন্দেশ আপেল আকৃতির করে তৈরি করা হয়ে যাবে; তখন আপেলের গায়ে ব্রাশ দিয়ে লাল ফুড কালার ব্যবহার করুন।
আপেলের মুখে একটি লবঙ্গ বসিয়ে দিলেই মনে হবে আসল আপেল। তৈরি হয়ে গেলে আপেল সন্দেশ। ফ্রিজে একটি এয়ারটাইট বক্সে রেখে সন্দেশগুলো সংরক্ষণ করতে পারবেন বেশ কয়েকদিন।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
১২ জুলাই ২০২৬
ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক
১২ জুলাই ২০২৬
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
১২ জুলাই ২০২৬
ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি
১২ জুলাই ২০২৬
ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১
১০ জুলাই ২০২৬
এফিডেভিট
৩০ এপ্রিল ২০২৬
