মরক্কো-ফ্রান্স সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ
খেলা ডেস্ক
658
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২২ | ০৫:১২:২৭ এএম
ফাইল-ফটো
কাতার বিশ্বকাপের তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চত করে মরক্কো এবং চতুর্থ দল হিসেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। পর্তুগালকে ১-০ গোলে পরাজিত করে প্রথমবারের মতো আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনাল উঠেছে মরক্কো। অন্যদিকে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ফ্রান্স।
আগামী ১৪ ডিসেম্বর কাতারের আল বাইত স্টেডিয়ামের বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দল দুইটি। তবে তার আগেই ফ্রান্সের রাজধানী প্যারিসের চ্যাম্পস এলিসিসে মরক্কো ও ফ্রান্সের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। খবর- রয়টার্স।
সংবাদ সংস্থাটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, সংঘর্ষ থামাতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে। বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার বিজয় উদযাপন করছিল তারা।
প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বকাপে মরক্কো ও পতুর্গালের কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর প্যারিসের জনপ্রিয় অ্যাভিনিউতে জড়ো হন মরক্কোর হাজার হাজার সমর্থক। ইংল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের জয়ের পর আরও অনেকে যোগ দেন তাদের সঙ্গে।
এসময় তারা স্লোগান দিচ্ছিল, পতাকা নেড়েছিল। পরিস্থিতি সামাল দিতে সেখানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। এক পর্যায় পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়।
রয়টার্সের টিভি ফুটেজে দেখা যায়, লোকজন দোকান ভাঙচুর করছে এবং পুলিশের সঙ্গে মারামারি করছে। চ্যাম্পস এলিসিসের কাছাকাছি অ্যাভিনিউ ডি ফ্রিডল্যান্ডেও কিছু আগুন দেখা যায়।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
