ইভিএমের মাধ্যমে দেশের পাঁচ পৌরসভায় ভোট আজ
ডেস্ক রিপোর্ট
618
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২২ | ০৪:১২:৪৯ এএম
ফাইল-ফটো
সারা দেশের পাঁচ পৌরসভা ও ৬৬ ইউনিয়ন পরিষদে ভোট আজ। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে আটটায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
গতকাল বুধবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ভোটের সরঞ্জাম। প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হয় এসব উপকরণ।
পাঁচটি পৌরসভা হলো, রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা ও নাটোরের বনপাড়া। ভোট ঘিরে পৌরসভা ও ইউপিগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
গত ৭ নভেম্বর নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম পাঁচটি পৌরসভা ও ৬৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের জন্য ৩ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১০ ডিসেম্বর।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় জাতীয় বন্ধুজন পরিষদ কর্তৃক জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
২২ অক্টোবর ২০২৬
ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে
১১ অক্টোবর ২০২৬
ভোলা সরকারি কলেজে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
০৯ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সাহিদা আক্তারকে সংবর্ধনা
০৯ অক্টোবর ২০২৬
ভোলায় শুরু হলো ‘উদ্যোগ’ কর্মসূচি: তরুণ উদ্যোক্তারা পাবেন ঋণ ও অনুদান
০৯ অক্টোবর ২০২৬
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান
০৮ সেপ্টেম্বর ২০২৬
