ভোলা মঙ্গলবার
১৫ সেপ্টেম্বর ২০২৬
০৪ আগস্ট ২০২৬

পাহাড় থেকে ৪ কৃষককে অপহরণ

ডেস্ক রিপোর্ট
615

প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০২৩ | ১২:০১:২৮ পিএম
পাহাড় থেকে ৪ কৃষককে অপহরণ ফাইল-ফটো

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাহাড় থেকে চারজন কৃষক অপহরণের শিকার হয়েছেন।

রোববার (৮ জানুয়ারি) বিকেলে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে হ্নীলার লেচুয়া প্রাং পাহাড়ের পাদদেশ থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে অপহৃতদের স্বজনরা জানিয়েছেন।

অপহৃত ব্যক্তিরা হলেন, লেচুয়া প্রাং এলাকার আব্দুস সালাম, মুহিবুল্লাহ, আব্দুল হাকিম ও আব্দুর রহমান। তারা সবাই কৃষিকাজ করেন।

অপহৃত আব্দু সালামের বড় ভাই মুন্সি রফিক জানান, ‘পাহাড়ের পাদদেশে তাদের খেত জমি আছে। যেখানে প্রায় প্রতিদিন পাহাড় থেকে হাতি নেমে ফসলের খেত নষ্ট করে ফেলে। তাই হাতি থেকে খেতের বাগান রক্ষায় শনিবার (৭ জানুয়ারি) রাতে পাহাড়ে যান চারজন। তবে প্রতিদিনের মতো ভোরে ফিরে আসার কথা থাকলেও রোববার সকাল ১০টা পর্যন্ত চারজনের কেউ বাড়ি ফেরেননি। তিনি পূর্ব অভিজ্ঞতা থেকে প্রাথমিকভাবে ধারণা করছেন, তার ভাইসহ চারজনকে অপহরণ করেছে ডাকাতরা’।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ জানান, রোববার সকালে খবর পেয়ে পুলিশের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ইতোমধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, অপহরণের বিষয়ে অবগত হওয়ার পর থেকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পুলিশ পাহাড়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়  ৪৪জনকে আটক :  ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান

০৮ সেপ্টেম্বর ২০২৬

ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার

০৭ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬