ভোলা সোমবার
২৭ জুলাই ২০২৬
১০ জুলাই ২০২৬

বিশ্বের শান্তি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে শেষ হলো আখেরি মোনাজাত

ডেস্ক রিপোর্ট
620

প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৩ | ০৫:০১:৩৭ এএম
বিশ্বের শান্তি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে শেষ হলো আখেরি মোনাজাত ফাইল-ফটো

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে কুয়াশা ও কনকনে শীত উপেক্ষা করে আখেরি মোনাজাতে অংশ নিতে লাখ লাখ মুসল্লি ইজতেমা ময়দান জড়ো হয়েছেন। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষ হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষ হয়। সকাল ৯টা ৫৫ মিনিটে প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়।

আখেরি মোনাজাত পরিচালনা করছেন তাবলিগ জামাতের কাকরাইলের শুরা সদস্য হাফেজ মাওলানা মুহাম্মদ জুবায়ের। আখেরি মোনাজাতের আগে সকালে ফজরের পরপর হেদায়েতি বয়ান করেন ভারতের মাওলানা আবদুর রহমান।

এদিকে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মানুষজন ইজতেমায় মাঠের উদ্দেশে রওনা হোন। লাখো মানুষে মুখরিত এই তুরাগতীরে অনেকে পৌঁছাতে না পেরে রাস্তাতেই অনেকে মোনাজাতে অংশ নেন। অনেকেই আবার খোলা মাঠে, যানবাহনে, বহুতল ভবন ও বাসার ছাদ থেকে আখেরি মোনাজাতে অংশ নেন।

আখেরি মোনাজাতে মুসল্লিরা দেশ, জাতি ও মানবতার জন্য দোয়া করছেন। বিশ্ব শান্তি ও কল্যাণ চেয়ে মহান আল্লাহর দরবারে পাপ থেকে মুক্তির মিনতি জানান।

আখেরি মোনাজাত উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে।

আরও পড়ুন:

অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ

২৭ জুলাই ২০২৬

ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

১২ জুলাই ২০২৬

ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক
ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক

১২ জুলাই ২০২৬

ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

১২ জুলাই ২০২৬

ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি
ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি

১২ জুলাই ২০২৬

ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪  পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১
ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১

১০ জুলাই ২০২৬