ভোলা সোমবার
২৭ জুলাই ২০২৬
২৪ এপ্রিল ২০২৬

দেশের সব স্মার্টফোনে বিজয় কি-বোর্ড থাকতে হবে

ডেস্ক রিপোর্ট
641

প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৩ | ০৪:০১:১৮ এএম
দেশের সব স্মার্টফোনে বিজয় কি-বোর্ড থাকতে হবে ফাইল-ফটো

দেশে আমদানি করা এবং উৎপাদিত সব স্মার্টফোনে বিজয় কি-বোর্ড থাকা বাধ্যতামূলক করা হয়েছে। সব ধরনের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিজয় কি-বোর্ড প্যাকেজ কিট (এপিকে) ইনস্টল করা না থাকলে বাংলাদেশের বাজারে সেটি ছাড়া যাবে না বলে নির্দেশনা জারি করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

সম্প্রতি মোবাইলফোন আমদানিকারক ও উৎপাদনকারীদের কাছে এই নির্দেশনা পাঠিয়েছে বিটিআরসি।

বিটিআরসির স্পেকট্রাম বিভাগের উপ-পরিচালক কাজী মো. আহসানুল হাবীব মিথুন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী সব স্মার্ট মোবাইলফোনে বিজয় কি-বোর্ড ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে।

চিঠিতে আরও বলা হয়, আমদানি করা ও স্থানীয়ভাবে উৎপাদন করা সব স্মার্ট হ্যান্ডসেট আগে বিটিআরসি সরবরাহ করা বিজয় অ্যান্ড্রয়েড এপিকে ফাইল ইনস্টল করে তা কমিশনে দেখাতে হবে। তাছাড়া কোনও স্মার্টফোন বাজারজাতকরণের অনাপত্তি বা ছাড়পত্র দেয়া হবে না। নির্দেশনাটি চিঠি পাঠানোর তারিখ থেকে কার্যকর করা হয়েছে।

তবে বিজয় অ্যান্ড্রয়েড এপিকে ফাইলটি বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে বিনামূল্যে সরবরাহ করা হবে বলে উল্লেখ করা হয় চিঠিটিতে। চিঠি পাঠানোর তিন দিনের মধ্যে ফাইলটি সংশ্লিষ্ট বিভাগ থেকে সংগ্রহ করতে বলা হয়েছে।

আরও পড়ুন:

তথ্য প্রযুক্তি সম্পর্কিত আরও
ভোলায় মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভোলায় মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

২০ জুন ২০২৬

ভোলায় পিআইবির ৩দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ভোলায় পিআইবির ৩দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৮ জুন ২০২৬

ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

৩০ এপ্রিল ২০২৬

চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা

৩০ এপ্রিল ২০২৬

শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে :  ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান

২৯ এপ্রিল ২০২৬

দৈনিক আজকের ভোলার ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে আজ আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী
দৈনিক আজকের ভোলার ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে আজ আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী

২৪ এপ্রিল ২০২৬