দুপুর ১২টায় ইজতেমার আখেরি মোনাজাত
ডেস্ক রিপোর্ট
746
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৩ | ০৪:০১:০৯ এএম
ফাইল-ফটো
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে লাখো মুসল্লি এখন অপেক্ষার প্রহর গুণছেন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের জন্য। এতে মুসলিম জাহান ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে প্রার্থনা করা হবে।
রোববার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় তথা শেষপর্ব।
আখেরি মোনাজাত পরিচালনা করবেন দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন স্বাদ কান্ধলভী। এর আগে তিনিই হেদায়েতী বয়ান করবেন।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম জানান, রোববার সকালে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মুরুব্বি ও আয়োজক কমিটির ফয়সালা মোতাবেক দুপুর ১২টায় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু হবে। হয়তো দুই-চার মিনিট এদিক সেদিক হতে পারে।
এদিকে আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার সকালে দেশের বিভিন্ন প্রান্তের মুসল্লিরা ইজতেমা ময়দানের উদ্দেশ্য আসছেন। ইজতেমা এলাকায় পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকলেও হলেও যাত্রী ও কাঁচামালবাহী যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
২৭ জুলাই ২০২৬
ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
১২ জুলাই ২০২৬
ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক
১২ জুলাই ২০২৬
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
১২ জুলাই ২০২৬
ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি
১২ জুলাই ২০২৬
ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১
১০ জুলাই ২০২৬
