বিশ্বে করোনায় শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু
ডেস্ক রিপোর্ট
657
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৩ | ০৪:০১:০৮ এএম
ফাইল-ফটো
সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ৮৬৭ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় দুইশ’ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৪৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত কমেছে প্রায় ২৮ হাজার।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৫৭১ জন এবং মারা গেছেন ২৫৩ জন।
এছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫৭ জন এবং মারা গেছেন ৯১ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২২৭ জন এবং মারা গেছেন ২৬ জন। ব্রাজিলে মারা গেছেন ৫৩ জন এবং আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৫৫ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭১৯ জন এবং মারা গেছেন ৪১ জন।
এ সময়ে ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭ জন এবং মৃত্যু হয়েছে ১৩৪ জনের। কানাডাতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৪ জন এবং মারা গেছেন ৩৮ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৬৯ জন এবং মারা গেছেন ২৪ জন।
বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ১৭৭ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৪৭ হাজার ৮৬৪ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় জাতীয় বন্ধুজন পরিষদ কর্তৃক জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
২২ অক্টোবর ২০২৬
ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে
১১ অক্টোবর ২০২৬
ভোলা সরকারি কলেজে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
০৯ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সাহিদা আক্তারকে সংবর্ধনা
০৯ অক্টোবর ২০২৬
ভোলায় শুরু হলো ‘উদ্যোগ’ কর্মসূচি: তরুণ উদ্যোক্তারা পাবেন ঋণ ও অনুদান
০৯ অক্টোবর ২০২৬
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান
০৮ সেপ্টেম্বর ২০২৬
