ভোলা মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬
১০ জুলাই ২০২৬

শরীরের জন্য শীতে মিষ্টি আলুর উপকারিতা

ডেস্ক রিপোর্ট
615

প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৩ | ০৮:০১:৩৮ এএম
শরীরের জন্য শীতে মিষ্টি আলুর উপকারিতা ফাইল-ফটো

শীতের সময় কাশি-সর্দি-জ্বরসহ নানা ধরনের অসুখ-বিসুখ লেগেই থাকে। এছাড়া, তীব্র শীতের কারণে এই মৌসুমে সবাই গরম পোশাক পরেন এবং গরম পানি গ্রহণ করেন। অনেকের অজানা, মিষ্টি আলু শীতকালে শরীরকে কেবল উষ্ণতাই দেয় না, নানা রোগের হাত থেকে বাঁচায়। শীতের সময় মিষ্টি আলু খেলে যেসব উপকারিতা পাওয়া যায়-

  • মিষ্টি আলুতে থাকা ফাইবার, ক্যালসিয়াম, প্রোটিন, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ভিটামিন-এ, বি এবং সি শরীরের জন্য খুবই উপকারী। এতে থাকা পটাশিয়াম, ফাইবার হৃৎপিণ্ড সুস্থ রাখতে ভূমিকা রাখে। পাশাপাশি এটি রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়তা করে। মিষ্টি আলুতে থাকা পটাশিয়াম, ফাইবার হৃদরোগ সম্পর্কিত যেকোনো সমস্যার ঝুঁকি কমাতে সহায়তা করে
  • শীতকালে অ্যাজমা রোগীদের বেশি সমস্যা হয়। মিষ্টি আলু খেলে অ্যাজমায় আক্রান্তরা স্বস্তি পেতে পারেন। শীতের সময় কাশি-সর্দি, ভাইরাল ফিভার হয়। মিষ্টি আলুতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে পারে। এছাড়া মিষ্টি আলু শরীরে আয়রন শোষণে এবং রক্তের ঘাটতি পূরণ করতে সহায়তা করে।
  • মিষ্টি আলু খেলে চোখের স্বাস্থ্য ভালো থাকে। চোখ ভালো রাখতে এ সময় খাদ্য তালিকায় মিষ্টি আলু অন্তর্ভুক্ত করতে পারেন। মিষ্টি আলুতে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে। এই ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ভূমিকা রাখে।
  • মিষ্টি আলুতে থাকা নানা যৌগ রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে। সিদ্ধ করা মিষ্টি আলুতে গ্লাইসেমিক ইনডেক্স কম থাকে, যার অর্থ হলো এই খাবারটি অন্য খাবারের মতো রক্তে শর্করা বাড়াবে না।
  • মিষ্টি আলু শরীরের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে এবং চর্বি কোষগুলোর বৃদ্ধি প্রতিরোধ করে। যার ফলে এই খাবারটি ওজন কমাতে সাহায্য করতে পারে।

আরও পড়ুন:

অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ

২৭ জুলাই ২০২৬

ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

১২ জুলাই ২০২৬

ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক
ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক

১২ জুলাই ২০২৬

ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

১২ জুলাই ২০২৬

ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি
ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি

১২ জুলাই ২০২৬

ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪  পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১
ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১

১০ জুলাই ২০২৬