ইতিহাসের পাতায় আজকের দিন
ডেস্ক রিপোর্ট
619
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | ০৮:০২:৩৩ এএম
ফাইল-ফটো
আজ ৬ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। ইতিহাসের কৌতুহল উদ্দীপক ও উল্লেখযোগ্য ঘটনাগুলো চলুন এক নজরে দেখে নেয়া যাক। আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-
ঘটনাবলী
- ১৭৮৮ - ম্যাসাচুসেটকে মার্কিন যুক্তরাস্ট্রের ষষ্ঠ রাজ্য হিসেবে ঘোষণা করা হয়।
- ১৮৪০- ওয়াইটাঙ্গি চুক্তির মাধ্যমে ব্রিটিশ কলোনি হিসাবে নিউজিল্যান্ডের আত্মপ্রকাশ।
- ১৯১৮ - ত্রিশ বছর বয়স্ক ব্রিটিশ নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৯৩২ - কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে বিপ্লবী বীণা দাস গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেন।
- ১৯৫৮ - এই দিনে মিউনিখ বিমান দুর্ঘটনা সংগঠিত হয়েছিল, যাতে ৮ জন ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড়সহ ২৩ জন যাত্রী মৃত্যুবরণ করেন।
- ১৯৭২ - বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কলকাতায় আসেন এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তদনীন্তন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী’র সঙ্গে একটি জনসভায় ভাষণ দেন।
- ১৯৯১ - কলকাতায় অবস্থিত এশিয়ার প্রাচীনতম ফটো স্টুডিও বার্ন অ্যান্ড শেফার্ড ভষ্মীভূত হয়।
- ১৯৯৭ - বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে কণিকা বন্দ্যোপাধ্যায়, লতা মঙ্গেশকর, নীরদচন্দ্র চৌধুরী, সুখময় ভট্টাচার্য, কোটা শিবরাম করন্থ, এলিজাবেথ ব্রুনার ও ই. সি. জি. সুদর্শন একযোগে "দেশিকোত্তম" সম্মানে ভূষিত হন।
- ১৯৯৮ - ওয়াসিংটন ন্যাশনাল এয়ারপোর্ট এর নতুন নাম করে রোনাল্ড রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্ট নামকরণ করা হয়।
- ২০০০ - দ্বিতীয় চেচেন যুদ্ধ: রাশিয়া কর্তৃক গ্রোজনি ও চেচনিয়া দখল হয়।
জন্ম
- ১৭৭৮ - উগো ফোসকোলো, ইতালীয় কবি।
- ১৮৮৮ - বাঙালি মুদ্রাতত্ত্ববিদ ও প্রত্নলিপিবিশারদ নলিনীকান্ত ভট্টশালী জন্মগ্রহণ করেন।
- ১৮৯০ - পশতুন বংশোদ্ভূত ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কর্মী সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আবদুল গাফফার খান জন্ম গ্রহণ করেন ।
- ১৮৯১ - অমর বসু, ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী,
- ১৮৯৫ - বসন্ত কুমার বিশ্বাস, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব।
- ১৮৯৫ - বেব রুথ, মার্কিন বেসবল খেলোয়াড়।
- ১৯০৮ - আমিন্তোরে ফান্ফানি, ইতালীয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
- ১৯১১ - রোনাল্ড রিগ্যান, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম রাষ্ট্রপতি।
- ১৯১৯ - লিন্ডসে টাকেট, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
- ১৯২৯ - ট্রাঙ্কুলাইজার আবিষ্কর্তা কলিন মারডক।
- ১৯৩২ - ফ্রঁসোয়া ত্রুফো, ফরাসি চলচ্চিত্র সমালোচক, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও অভিনেতা।
- ১৯৪৫ - বব মার্লে, জামাইকান রেগে শিল্পী, গীটার বাদক, গীতিকার।
- ১৯৭১ - ব্র্যাড হগ, অস্ট্রেলিয় ক্রিকেটার।
- ১৯৮৩ - এস. শ্রীশান্ত, ভারতীয় ক্রিকেটার।
- ১৯৮৬ - ব্রেন্ডন টেলর, জিম্বাবুয়ের ক্রিকেটার।
মৃত্যু
- ১৮০৪ - ইংরেজ রসায়নবিদ যোশেফ প্রিস্টলি প্রয়াত হন।
- ১৯০৭ - রেভারেন্ড কালীচরণ বন্দ্যোপাধ্যায় বাঙালি রাজনীতিবিদ, ইন্ডিয়ান লিগের প্রতিষ্ঠাতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য।
- ১৯৩১ - ভারতীয় আইনজীবী, বিপ্লবী ও ভারতের জাতীয় কংগ্রেসের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব মতিলাল নেহেরু র প্রয়াণ দিবস।
- ১৯৩৭ - সাতকড়ি বন্দ্যোপাধ্যায়, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী।
- ১৯৪৬ - স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, বাঙালি বিজ্ঞানী।
- ১৯৪৭ - নলিনীকান্ত ভট্টশালী, বাঙালি মুদ্রাতত্ত্ববিদ, প্রত্নলিপিবিশারদ ও ঢাকা জাদুঘরের প্রতিষ্ঠাতা।
- ১৯৬৪ - রাজকুমারী বিবিজী অমৃত কাউর, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিক।
- ১৯৭৬ - ঋত্বিক ঘটক, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক।
- ১৯৮৭ - ভারতের বাঙালি গণিতজ্ঞ, গণিতের বহু পাঠ্যপুস্তক রচয়িতা ও শিক্ষাবিদ কেশব চন্দ্র নাগ প্রয়াত হন।
- ২০০৯ - জেমস হোয়াইটমোর, মার্কিন চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশন অভিনেতা।
- ২০২০ - কলকাতার ক্যাবারে কুইন মিস শেফালি।
- ২০২১ - অস্কারজয়ী অভিনেতা কানাডিয়ান অভিনেতা ক্রিস্টোফার প্লামার।
- ২০২২ - ভারতরত্ন সম্মানে ভূষিতা ভারতের স্বনামধন্য সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
১২ জুলাই ২০২৬
ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক
১২ জুলাই ২০২৬
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
১২ জুলাই ২০২৬
ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি
১২ জুলাই ২০২৬
ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১
১০ জুলাই ২০২৬
এফিডেভিট
৩০ এপ্রিল ২০২৬
