বক্স অফিসে 'পাঠান' এর হাজার কোটির দৌড়
ডেস্ক রিপোর্ট
678
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:০২:০২ পিএম
ফাইল-ফটো
‘পাঠান’ ঝড় অব্যাহত বক্স অফিসে। ইতিমধ্যে সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’, ‘কেজিএফ ২’, ‘দঙ্গল’, ‘বাহুবলী ২’ নজির ভেঙে নয়া রেকর্ড গড়েছে এই ছবি। ব্যবসায়িক সাফল্যের দিকে ‘পাঠান’-ই পঞ্চম ছবি যে এত কোটি টাকার ব্যবসা করেছে দেশের অভ্যন্তরে।
যদিও হাজার কোটির অঙ্ক ছুঁতে এখনও কিছুটা পিছিয়ে রয়েছে এই ছবি। সম্প্রতি ছবির প্রযোজনা সংস্থা ‘যশরাজ’-এর তরফে যে অঙ্ক প্রকাশ্যে আনা হয়েছে তাতেই দেখা যাচ্ছে, হাজার কোটি ছুঁতে এখনও ৬০ কোটি ঘরে তুলতে হবে এই ছবিকে।
তিন সপ্তাহ পেরিয়ে দেশের অভ্যন্তরে এই ছবির বক্স অফিস কালেকশন ৫৮৮ কোটি। ২০ তম দিনে বিদেশের মাটিতে এই ছবি আয় করেছে প্রায় ৩৫৮ কোটি। সামগ্রিক ভাবে এই ছবি আয় করেছে ৯৪৬ কোটি টাকা। তবে এখনও ১০০০ কোটির ক্লাবে ঢুকতে কিছুটা সময় বাকি।
তবে ভালোবাসা দিবসের সময় সিনেমা হলে বাড়তি ভিড়ের ছবি চোখে পড়ে। ভ্যালেন্টাইনস ডে-তে শাহরুখের ছবি ১০০০ কোটির অঙ্ক ছুঁতে পারে কি না, তার জন্য আরও বেশ কিছু ক্ষণ অপেক্ষা করতে হবে।
‘যশরাজ ফিল্মস’-এর স্পাই ইউনিভার্সের চার নম্বর ছবি ‘পাঠান’। এর আগে প্রযোজনা সংস্থা ‘এক থা টাইগার’, ‘ওয়ার’-এর মতো স্পাই সিনেমা নির্মাণ করেছেন। সেই তালিকায় নতুন সংযোজন ‘পাঠান’।
আরও পড়ুন:
বিনোদন সম্পর্কিত আরও
ভোলায় হারুন অর রশিদ স্মৃতি পাঠাগারে সাহিত্যিকদের মিলনমেলা
১২ সেপ্টেম্বর ২০২৫
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের মিলনমেলা"২০২৫" অনুষ্ঠিত
১০ সেপ্টেম্বর ২০২৫
ডিপজলের সম্পাদক পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা
২০ মে ২০২৪
অস্কারে সেরা অভিনেতা মারফি ও সেরা অভিনেত্রী এমা স্টোন
১১ মার্চ ২০২৪
পুষ্পা ২’ মুক্তির আগেই আসবে ‘পুষ্পা ৩
১৮ ফেব্রুয়ারি ২০২৪
মুক্তি পেছাল ‘কাজল রেখা’ সিনেমা
০১ ফেব্রুয়ারি ২০২৪
