ফ্রান্সে বিক্ষোভে সংঘর্ষ, শতাধিক পুলিশ আহত
ডেস্ক রিপোর্ট
691
প্রকাশিত: ০২ মে ২০২৩ | ০৪:০৫:২০ এএম
ফাইল-ফটো
ফ্রান্সজুড়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পেনশন বিল সংস্কারের বিরুদ্ধে লাখ লাখ মানুষ বিক্ষোভকারী সঙ্গে সংঘর্ষে ১০৮ পুলিশ সদস্য আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১ মে) এ ঘটনা ঘটে। খবর বিবিসি
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, পেনশন বিল সংস্কারে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের সঙ্গে ফ্রান্স জুড়ে পুলিশের সংঘর্ষ হয়েছে। এত কমপক্ষে ১০৮ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
অধিকাংশ শহরে বিক্ষোভ সমাবেশ ছিল শান্তিপূর্ণ। তবে গুটি কয়েক বিক্ষোভ সমাবেশ থেকে কয়েকজন বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ও আতশবাজি নিক্ষেপ করে।
তিনি আরও বলেন, এত বেশি পুলিশ কর্মকর্তাদের আহতের ঘটনা বিরল। তবে সংঘর্ষের সময় ২৯১ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছি পুলিশ। একই সঙ্গে বিক্ষোভ দমনে জল কামান ও টিয়ার গ্যাস ছুড়তে বাধ্য হয় পুলিশ।এতে কতজন বিক্ষোভকারী আহত হয়েছে তা স্পষ্ট নয়।
এ দিকে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষকে ‘অগ্রহণযোগ্য’ বলছেন দেশটির প্রধানমন্ত্রী এলিসাবেথ বোর্ন। তিনি এক টুইট বার্তা বলেন, এ ধরনের সহিংসতা অপ্রত্যাশিত। তবে অসংখ্য শহরে বিক্ষোভকারীদের ‘দায়িত্বশীল সংহতি এবং প্রতিশ্রুতির’ প্রশংসা করেছেন তিনি।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব দৃষ্টি দিবস পালিত
১২ অক্টোবর ২০২৬
ভোলায় "ইনসি সিমেন্ট" কর্তৃক বাড়ি নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত
১৫ আগস্ট ২০২৬
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
