ভোলায় "ইনসি সিমেন্ট" কর্তৃক বাড়ি নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
99
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬ | ০১:০৮:৪৮ পিএম
"ইনসি সিমেন্ট"কোম্পানির পক্ষ থেকে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মো. আশাদুর রহমান বাবু
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় (১৪ আগস্ট) শুক্রবার সন্ধ্যায় "ইনসি সিমেন্ট" কর্তৃক আয়োজিত বাড়ি নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সামনে উপকূলীয় অঞ্চলে টেকসই, দীর্ঘস্থায়ী ও লবণাক্ততা-প্রতিরোধী ইনসি ইকো প্লাস সিমেন্টের কার্যকারিতা তুলে ধরা হয়। অতিথিবৃন্দ নির্মাণ শিল্পে আধুনিক প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব সিমেন্ট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে মূল্যবান মতামত প্রদান করেন। পাশাপাশি আধুনিক ও লবণাক্ততা-প্রতিরোধী সিমেন্ট ইনসি ইকো প্লাসের ব্যবহার ও এর বিভিন্ন বৈশিষ্ট্য উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে বাড়ি নির্মাতা ও বিশিষ্ট ব্যবসায়ীগণ অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ। "ইনসি সিমেন্ট"কোম্পানির পক্ষ থেকে ইঞ্জিনিয়ার মো. আশাদুর রহমান বাবু, ইঞ্জিনিয়ার আলআমিন খাঁন এবং ভোলা সদর উপজেলার ডিস্ট্রিবিউটর মেসার্স নাজিবা এন্টারপ্রাইজ এর প্রোপ্রাইটর মো: ইসমাঈল হোসেন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব দৃষ্টি দিবস পালিত
১২ অক্টোবর ২০২৬
ভোলায় "ইনসি সিমেন্ট" কর্তৃক বাড়ি নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত
১৫ আগস্ট ২০২৬
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
