ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে যেসব সবজি উপকারী
ডেস্ক রিপোর্ট
588
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩ | ০৬:১০:১৩ এএম
ফাইল-ফটো
লিভারের সমস্যাগুলির মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় ফ্যাটি লিভারের রোগ। বেশির ভাগ ক্ষেত্রে ফ্যাটি লিভার তেমন কোনো ক্ষতি করে না। তবে প্রদাহ চলমান থাকলে ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিসও হতে পারে। এ কারণে প্রাথমিক অবস্থাতেই সমস্যা নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। সেক্ষেত্রে জীবনযাপন পদ্ধতি পরিবর্তনের পাশাপাশি কিছু খাবার যোগ করা জরুরি।ফ্যাটি লিভারের সমস্যা নিয়ন্ত্রণে লাইফস্টাইলে কিছুটা পরিবর্তনই যথেষ্ট। এ জন্য খাদ্যতালিকায় কিছু খাবার যোগ করতে হবে। এবার তাহলে এই সমস্যা কমাতে সহায়তা করে এমন কিছু সবজি সম্পর্কে জেনে নেওয়া যাক।
গাজর : বিটা ক্যারোটিন সমৃদ্ধ একটি সবজি গাজর। নিয়মিত গাজর খেলে লিভারে ফ্যাটের সমস্যা হ্রাস পায়। পাশাপাশি প্রদাহ রোধেও অনেক উপকারী এটি।
ব্রুকলি : ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ব্রুকলি। দুটি উপাদানই ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে। ফলে প্রতিদিনের খাদ্যতালিকায় ব্রুকলি রাখতে পারেন।
ফুলকপি-বাঁধাকপি : এই সবজিতে ফাইবারের পরিমাণ প্রচুর থাকায় এটি লিভারের স্বাস্থ্য ভালো রাখে। পাশাপাশি ফ্যাটি লিভার রোগীদের ক্ষেত্রে উপকারী ফুলকপি-বাঁধাকপি। তাই সুস্থ থাকার জন্য নিয়মিত এই সবজি খেতে পারেন।
বিটরুট : অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই সবজি লিভারের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আর বিট হচ্ছে ফাইবার, ফোলেট ও পেকটিনের ভাণ্ডার। এসব উপাদান একত্র হলে ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে কাজ করে থাকে।
শাক পাতা : যেকোনো মৌসুমি শাক ভিটামিন, খনিজ, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এ জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় শাক পাতা রাখা হলে লিভারসহ শরীরের নানা অঙ্গ ভালো রাখতে উপকার পাওয়া যায়।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
২৭ জুলাই ২০২৬
ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
১২ জুলাই ২০২৬
ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক
১২ জুলাই ২০২৬
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
১২ জুলাই ২০২৬
ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি
১২ জুলাই ২০২৬
ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১
১০ জুলাই ২০২৬
