ভোলা মঙ্গলবার
১৫ সেপ্টেম্বর ২০২৬
০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় আজ আসছেন স্পিকার

ডেস্ক রিপোর্ট
148

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬ | ০৩:০৪:৫১ পিএম
ভোলায় আজ আসছেন স্পিকার ভোলায় আজ আসছেন সফরে স্পিকার

ভোলাদর্পণ ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিন দিনের সরকারি সফরে ভোলায় আসছেন। স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম ভোলা সফর, যা স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টায় তিনি ঢাকা থেকে সড়কপথে পদ্মা সেতু হয়ে বরিশাল হয়ে ভোলার উদ্দেশে যাত্রা করেন। বিকেল ৩টার দিকে ভোলা সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে তার।

পরে বিকেল ৫টায় স্পিকার তার নির্বাচনি এলাকা ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের লালমোহন উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় লালমোহন উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। একই দিন বিকেল ৩টায় তজুমদ্দিন উপজেলার কর্মকর্তাদের সঙ্গেও পৃথক মতবিনিময় সভা করার কথা রয়েছে।

তৃতীয় দিন শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশে রওনা হবেন স্পিকার।

এই সফরে স্থানীয় উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত : সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করবে হস্তক্ষেপ করতে চাই না - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত : সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করবে হস্তক্ষেপ করতে চাই না - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি

০৪ সেপ্টেম্বর ২০২৬

নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০২ সেপ্টেম্বর ২০২৬

আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী    ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান,  ফুলের শুভেচ্ছা
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা

০১ সেপ্টেম্বর ২০২৬