নতুন কর্মসূচি ডাক দিল বিএনপি
ডেস্ক রিপোর্ট
510
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৩ | ১২:১১:২০ পিএম
ফাইল-ফটো
এক দিন বিরতি দিয়ে আগামী বুধবার থেকে আবারও তৃতীয় দফায় সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ১ দফা দাবি আন্দোলনের ধারাবাহিকতায় এই কর্মসূচি পালিত হবে।
৬ নভেম্বর (সোমবার) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। দ্বিতীয় দফায় আগামীকাল মঙ্গলবার ৭ নভেম্বর ভোর ৬টায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হচ্ছে।
রিজভী বলেন, সারা দেশে নেতাকর্মীদের গ্রেপ্তার ও একদফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৮ ও ৯ নভেম্বর অর্থাৎ বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি বিএনপির পক্ষ থেকে আমি ঘোষণা করছি। এই কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
২৯ জুলাই ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৬ জুলাই ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৫ জুলাই ২০২৬
সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম
১২ জুলাই ২০২৬
ভোলার চরফ্যাশন এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে হামলা ও ভাঙচুর
১২ জুলাই ২০২৬
ভোলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
১০ জুলাই ২০২৬
