মিসরের কাছে ড্রোন বিক্রি করবে তুরস্ক
ডেস্ক রিপোর্ট
618
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | ০৪:০২:০০ এএম
ফাইল-ফটো
মিসরের কাছে নিজেদের জনপ্রিয় সামরিক ড্রোন বিক্রিতে সম্মত হয়েছে তুরস্ক।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রোববার (৪ ফেব্রুয়ারি) বলেছেন, এক দশকের বিচ্ছেদের পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর মিসরে ড্রোন সরবরাহ করতে সম্মত হয়েছে তুরস্ক।
আঙ্কারা ও কায়রো গত বছর রাষ্ট্রদূত নিয়োগের মাধ্যমে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নত হয়। সেই সম্পর্ক উন্নয়নের প্রথম ধাপ হিসেবে আগামী ১৪ ফেব্রুয়ারি প্রথম মিসর সফরে যাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সম্পর্ক জোড়াদনের পর এটাই তার প্রথম মিসর সফর। সফরকালে তিনি মিসরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে দেখা করবেন।
পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, বেসরকারি এ হ্যাবার টেলিভিশনকে বলেন, সিসির সঙ্গে বাণিজ্য, জ্বালানি ও নিরাপত্তাসহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়ে আলোচনা করবেন তুর্কি প্রেসিডেন্ট।
ফিদান আরও বিশদ বিবরণ না দিয়ে বলেন, ‘আমাদের সম্পর্কের স্বাভাবিকীকরণের কারণে মিশর কিছু প্রযুক্তিগত সহায়তা পাবে। সেক্ষেত্রে মিশর মনুষ্যবিহীন বিমান (ড্রোন) এবং অন্যান্য প্রযুক্তি সরবরাহ করার জন্য আমাদের সঙ্গে একটি চুক্তি করেছে।’
সিরিয়া, লিবিয়া, আজারবাইজান এবং ইউক্রেনের সংঘাতে মিশরের প্রভাবের পর তুর্কি ড্রোনের আন্তর্জাতিক চাহিদা বেড়েছে। ইথিওপিয়াও তুর্কি ড্রোনের ক্রেতাদের মধ্যে রয়েছে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব দৃষ্টি দিবস পালিত
১২ অক্টোবর ২০২৬
ভোলায় "ইনসি সিমেন্ট" কর্তৃক বাড়ি নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত
১৫ আগস্ট ২০২৬
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
