ভোলা বৃহস্পতিবার
০৫ নভেম্বর ২০২৬
০২ নভেম্বর ২০২৬

বগুড়ার শিক্ষার্থীরা পেল ব্র্যাক একাডেমি

ডেস্ক রিপোর্ট
568

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৪ | ০৪:০২:৪৩ এএম
বগুড়ার  শিক্ষার্থীরা পেল ব্র্যাক একাডেমি ফাইল-ফটো

শিশুদের মানসম্পন্ন শিক্ষা প্রদানের লক্ষ্যে ব্র্যাক এডুকেশন প্রোগ্রামের (বিইপি) মডেল হিসেবে বগুড়ায় ব্র্যাক একাডেমীর দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে।
বুধবার বগুড়া সদরের বকশি বাজার মোড়ে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, ব্র্যাক একাডেমী মূলত জেলা শহরগুলোতে শিশুদের সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন শিক্ষা প্রদানের লক্ষ্যে কাজ করছে।

আধুনিক শিখন পদ্ধতি, সমৃদ্ধ বিষয়বস্তু, ও দক্ষতা প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের শেখার প্রতি কৌতূহল সৃষ্টি, মূল্যবোধ, আচার-আচরণ, সম্মান, ও দায়িত্ববোধ জাগিয়ে তুলে সফল মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করছে।

অনুষ্ঠানে প্লে গ্রুপ থেকে তৃতীয় শ্রেণির ১০২ শিক্ষার্থীকে সাফল্য ও সমৃদ্ধি কামনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

অনুষ্ঠানের শুরুতে ব্র্যাকের এডুকেশন, স্কিলস ডেভেলপমেন্ট ও মাইগ্রেশন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন।   
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিসি (সার্বিক) মোহাম্মদ-আল-মারুফ, বিশেষ অতিথি মেয়র রেজাউল করিম বাদশা ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাভেদ আখতার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ-আল-মারুফ, বিশেষ অতিথি মেয়র মো. রেজাউল করিম বাদশা ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাভেদ আখতারসহ অনেকে।

মোহাম্মদ-আল-মারুফ ব্র্যাক একাডেমীর উদ্ভাবনী শিক্ষা পদ্ধতির বিষয়ে তার আগ্রহের কথা জানান। তিনি আধুনিক শিক্ষাপদ্ধতি ও খেলাধুলার মাধ্যমে শিক্ষাদানের বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরে জানান, তার শৈশবে এ ধরনের কোনো সুযোগ ছিল না। তিনি মানসম্পন্ন শিক্ষার বিষয়ে অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টির প্রতিও গুরুত্বারোপ করেন। এ ছাড়া তিনি মানসম্পন্ন শিক্ষার ক্রমবর্ধমান চাহিদা পূরণে ব্র্যাক একাডেমীর নিজস্ব ক্যাম্পাস গড়ে তোলা ও স্কুলের সংখ্যা বাড়ানোর জন্য ব্র্যাককে আহ্বান জানান।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ব্র্যাক একাডেমীর স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য তিনি এর কর্মীদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন। এছাড়া স্কুল প্রাঙ্গণকে সুন্দরভাবে সাজানো ছাড়াও এর মানসম্পন্ন ও উপযোগী পাঠ্যসূচি তৈরিতে তাদের ভূমিকার প্রশংসা করেন।

আসিফ সালেহ্ বলেন, অনেক গবেষণা ও পৃথিবীর শ্রেষ্ঠ কারিকুলাম নির্মাতাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা একবিংশ শতাব্দীর উপযোগী একটা শিক্ষাব্যবস্থা তৈরি করতে চেয়েছি।

তিনি বলেন, ব্র্যাক একাডেমীর লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে ভবিষ্যতে নেতৃত্বদানের উপযোগী করে গড়ে তোলা। বগুড়ায় একাডেমীর শাখা সম্প্রসারণের মাধ্যমে ব্র্যাক সবার জন্য সহজলভ্য ও মানসম্পন্ন শিক্ষা প্রদান করে স্থানীয় জনগোষ্ঠীর মাঝে স্থায়ী প্রভাব ফেলতে প্রস্তুত।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ভোলায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

০৪ নভেম্বর ২০২৬

ভোলায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে