ভোলা সোমবার
০২ নভেম্বর ২০২৬
০২ নভেম্বর ২০২৬

ভোলায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক
1

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬ | ০৮:১১:৩০ পিএম
ভোলায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ভোলায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

ভোলাদর্পণ প্রতিবেদক : ‎‎দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎

‎রবিবার (১ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, ভোলার প্রশাসক গোলাম নবী আলমগীর।

‎

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর, ভোলার উপপরিচালক মোঃ রোকন উদ্দিন। এ সময় ভোলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।

‎

‎আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দক্ষ, আত্মনির্ভরশীল, মানবিক ও দেশপ্রেমিক যুবসমাজ গড়ে তুলতে প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করতে হবে।

‎

‎বক্তারা আরও বলেন, যুবসমাজের সৃজনশীলতা, মেধা ও কর্মশক্তিকে কাজে লাগাতে পারলে একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ জন্য তরুণদের দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

‎

‎বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলায় জাতীয় যুব দিবস

-২০২৬ উদযাপিত হয়।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
ভোলায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

০২ নভেম্বর ২০২৬

ভোলায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
ভোলায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

০২ নভেম্বর ২০২৬

ভোলায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
ভোলায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

০২ নভেম্বর ২০২৬

ভোলায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
ভোলায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

০২ নভেম্বর ২০২৬

ভোলায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
ভোলায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

০২ নভেম্বর ২০২৬

ভোলার মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত