ভোলা বুধবার
১৬ সেপ্টেম্বর ২০২৬
০৪ আগস্ট ২০২৬

জনপ্রিয় অভিনেত্রী কবিতা চৌধুরী আর নেই

ডেস্ক রিপোর্ট
557

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ০৪:০২:৩৪ এএম
জনপ্রিয় অভিনেত্রী কবিতা চৌধুরী আর নেই ফাইল-ফটো

আশি ও নব্বইয়ের দশকে ভারতীয় টিভির পর্দার পরিচিত মুখ কবিতা চৌধুরী মারা গেছেন। গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ভারতের অমৃতসরের এক হাসপাতালে রাত সাড়ে ৮টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। 

১৯৮৯ সালে ‘উড়ান’ ধারাবাহিকে অভিনয়ের জন্য দর্শক সবচেয়ে বেশি মনে রেখেছে তাঁকে। তিনি উড়ানের চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন তিনি নিজেই। তার বোন কাঞ্চন চৌধুরী ভট্টাচার্যের জীবনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল টেলিভিশন অনুষ্ঠানটি।

সেই সময়ে, কবিতাকে মহিলা ক্ষমতায়নের আইকন হিসাবে তুলে ধরা হয়েছিল। কারণ, চলচ্চিত্র এবং টেলিভিশনে মহিলা আইপিএস অফিসারদের খুব বেশি প্রতিনিধিত্ব ছিল না সেইসময়। আইপিএস অফিসার কল্যাণী সিংয়ের চরিত্র তাঁকে রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছিল। কবিতা চৌধুরীর সার্ফের বিজ্ঞাপনও বেশ জনপ্রিয় হয়েছিল। সেখানে আবার হোমমেকার ললিতাজির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এ ছাড়াও জনপ্রিয় সব বিজ্ঞাপনে দেখা যেত তাঁকে।

কবিতার ঘনিষ্ঠ বন্ধু সুচিত্রা বার্মা জানান, ক্যান্সারে আক্রান্ত ছিলেন অভিনেত্রী। কেমোথেরাপিও চলছিল তাঁর। অভিনেত্রীর বন্ধু জানান, তিনি খুবই কষ্টে ছিলেন। সুচিত্রার কথায়, ‘আমার খুব নিঃসঙ্গ লাগছে। ওকে হারিয়ে ফেললাম। হঠাৎ করে ওর অবস্থা এতটা খারাপ হয়ে যাবে বুঝতে পারিনি। শেষবারের মতো দেখতেও পেলাম না।’

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়  ৪৪জনকে আটক :  ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান

০৮ সেপ্টেম্বর ২০২৬

ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার

০৭ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬