ভোলায় নোমানী ছেলের হাতেই খুন হয়েছে : বিকেলে ব্রিফ করবে এসপি
নিজস্ব প্রতিবেদক
140
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ০২:০৯:২১ পিএম
ষ্টাফ রিপোর্টার : ভোলায় ইসলামি বক্তা আমিনুল ইসলাম নোমানীকে (নোমানী হুজুর) নৃশংসভাবে হত্যার ঘটনায় তাঁর বড় ছেলে রেদোয়ানকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, রেদোয়ানের উশৃংখল চলাফেরায় বাবা নোমানী শাসন করায় তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ভোলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘটনার বিস্তারিত তুলে ধরবেন পুলিশ সুপার (এসপি) মো. শরীফুল হক।নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা চ্যানেল ভোলাকে জানিয়েছেন, নোমানীর আদরের বড় সন্তান রেদোয়ানের হাতে তিনি নৃশংসভাবে খুন হয়েছেন। এ ঘটনায় ছেলে রেদোয়ান জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। বিকেল ৩টায় পুলিশ সুপার শরীফুল হক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার রহস্য উম্মুক্ত করবেন।এর আগে, গেল ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে আমিনুল ইসলাম নোমানী তাঁর চরনোয়াবাদ বাসায় নৃশংস হত্যার শিকার হন। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নোমানী ভোলা সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব ও ভোলা আলিয়া মাদ্রাসার মোহাদ্দিস ছিলেন। এছাড়াও তিনি হেফাজতে ইসলামি বাংলাদেশ ভোলা সদর উপজেলা শাখার সহ-সভাপতি ছিলেন। ঘটনার পর খুনিদের গ্রেফতার করার দাবিতে কয়েক দফায় আন্দোলন করে ইসলামিক দলগুলো।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
২৫ জুলাই ২০২৬
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
২৫ জুলাই ২০২৬
ভোলায় নিরাপদ সড়কের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন
২৪ জুলাই ২০২৬
ভোলায় জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে বরণ ও বর্ণাঢ্য আনন্দ মিছিল
০৯ মে ২০২৬
ভোলায় সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
০৯ মে ২০২৬
ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন
০৯ মে ২০২৬
