ভোলা বুধবার
১৬ সেপ্টেম্বর ২০২৬
০৪ আগস্ট ২০২৬

বরিশাল স্কাউটে উপদল নেতা কোর্সে ভোলা এ রব স্কুলের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক
193

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ০৪:০৯:৪৪ পিএম
বরিশাল স্কাউটে উপদল নেতা কোর্সে ভোলা এ রব স্কুলের অংশগ্রহণ

ষ্টাফ রিপোর্টার : বাংলাদেশ স্কাউটস বরিশাল অঞ্চলের আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্রে দু’টি উপদল নেতা কোর্স উদ্বোধন করা হয়। সোমবার (২২ সেপ্টেম্বর) কোর্স দু’টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস বরিশাল অঞ্চলের আঞ্চলিক কমিশনার দেবাশীষ হালদার এলটি। এসময় উপস্থিত ছিলেন, আঞ্চলিক সম্পাদক ফারুক আলম এলটি, আঞ্চলিক কোষাধ্যক্ষ এইচ এম জাকির হোসেন এলটি। বাংলাদেশ স্কাউটস বরিশাল অঞ্চলের প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় তয় উপদল নেতা কোর্সের কোর্স লিডার ছিলেন, আঞ্চলিক উপ কমিশনার (প্রোগ্রাম) প্রনব কুমার মন্ডল এলটি। বাংলাদেশ স্কাউটস বরিশাল অঞ্চলের এক্সটেনশন স্কাউটিং বিভাগের ব্যবস্থাপনায় ৪র্থ উপদল নেতা কোর্সের কোর্স লিডার ছিলেন, আঞ্চলিক উপ-কমিশনার (এক্সটেনশন স্কাউটিং) মোঃ মনিরুল ইসলাম এএলটি। বরিশাল অঞ্চলের বিভিন্ন জেলা থেকে দক্ষ প্রশিক্ষক ও মুক্ত দল এবং প্রতিষ্ঠানের ৯০ জন স্কাউটস (ছেলে মেয়ের) সমন্বয়ে এ কোর্স দু’টি পরিচালিত হয়। এ কোর্সে ভোলা জেলা থেকে একমাত্র এ রব স্কুল এন্ড কলেজে স্কাউট গ্রুপ টি অংশ গ্রহন করে। প্রতিষ্ঠানটি স্কাউটিংয়ে দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত কাজ করে যাচ্ছে। এ ট্রেনিংয়ের মধ্য দিয়ে বরিশাল অঞ্চল আগামী শুক্রবার (২৬সেপ্টেম্বর) মহা তাবু জলসা ও সনদ বিতরণের মধ্য দিয়ে কোর্স দু’টির সমাপ্তি ঘটবে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়  ৪৪জনকে আটক :  ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা প্রদান

০৮ সেপ্টেম্বর ২০২৬

ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার

০৭ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬