ভোলা সোমবার
২৭ জুলাই ২০২৬
০৩ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি,বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমানের জানাজা


নিজস্ব প্রতিবেদক
204

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫ | ১১:১১:০৯ পিএম
ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি,বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমানের জানাজা ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি,বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমানের জানাজা



ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলার বীর মুক্তিযোদ্ধা, প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক বাংলার কণ্ঠের প্রকাশক ও সম্পাদক ও দক্ষিণাঞ্চলের প্রথিতযশা সাংবাদিক এম হারিবুর রহমানের জানাজা মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজার আগে বীর মুক্তিযোদ্ধা হিসেবে প্রশাসনের তরফ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের উপস্থিতিতে গার্ড অব অনার দেয়া হয়। পরে জেলার বড় মসজিদ প্রাঙ্গনে তাকে দাফন করা হয়। হাবিবুর রহমান(৮৫) বছর বয়সে ঠান্ডাজনিত করাণে ঢাকার পিজি হাসপাতালে সোমবার (২৪ নভেম্বর) বিকাল ৩টায় ইন্তেকাল করেন। এম হাবিবুর রহমান, ৯ বার ভোলা প্রেসক্লাবের সভাপতি, ৮ বার সম্পাদক নির্বাচিত হয়ে ৩০ বছর দায়িত্ব পালন করেন। ৭০ এর ঘূর্ণিঝড়েরর প্রথম পূর্বদেশ পত্রিকায় প্রকাশ, ৭১ এর মুক্তিযুদ্ধে পানহানাদার বাহিনীর টর্চার সেলের ছবি ধারণ করে পত্রিকায় প্রকাশ করার জন্য একাধিক রাষ্ট্রিয় পুরস্কার পান।

এদিকে জানাজার আগে ভোলা প্রেসক্লাব চত্বরে মরহুমের মরদেহ কিছুক্ষনের জন্য আনা হলে সাংবাদিকরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান, ফুল দিয়ে শ্রদ্ধা জানান দৈনিক বাংলাবর কন্ঠের পরিবারের সাংবাদিকরা।

জানাজার স্মরণ সমাবেশে মরহুমের বক্তব্য রাখার পাশপাশি উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রাইসুল আলম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিউর রহমান কিরণ, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সম্পাদক মোতাছিন বিল্লাহ, ইসলামী আন্দোলনের সেক্রেটারী তরিকুল ইসলাম তারেক, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মাফুজুর রহমান, তজুমদ্দিন উপজেলার সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. ফারুকুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আবু তাহের, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, সিনিয়র সাংবাদিক আব্দুল বারী নান্নু,দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ,প্রেসক্লাবের সাবেক সম্পাদক অমিতাভ অপু, প্রেসক্লাব আহ্বায়ক এডভোকেট ড. আমিরুল ইসলাম বাসেত, জেলা সুজনের সভাপতি মুহাম্মদ মোবাশ্বির উল্লাহ চৌধুরী, দুদকের পিপি এডভোকেট সাহাদাত হোসেন শাহিন, ভোলা থিয়েটারের সভাপতি নাসির লিটন, ঈমাম সমিতির সভাপতি মাওলানা বেলায়েত হোসেন, আঞ্জুমান মফিদুল ইসলামের দাফন কাপন বিভাগের সম্পাদক খন্দকার বনি-আমিন, মরহুমের ছেলে মাছরাঙা টিভি প্রতিনিধি হাসিব রহমানসহ বিভিন্ন পেশার প্রতিনিধিসহ প্রিন্ট ও টিভি সাংবাদিকরা।জানাজা নামাজে ঈমামতি করেন বকুলতলা মসজিদের ঈমাম মাওলানা মীর বেলায়েত হোসেন

 


আরও পড়ুন:

জীবনযাপন সম্পর্কিত আরও
ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নে যৌতুক লোভী স্বামী মোকসেদ কর্তৃক স্ত্রী হাবিবা ও তার মা'কে মারপিটের অভিযোগ
ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নে যৌতুক লোভী স্বামী মোকসেদ কর্তৃক স্ত্রী হাবিবা ও তার মা'কে মারপিটের অভিযোগ

২৮ জুন ২০২৬

ভোলায় গৃহবধূ কারিমার রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের : থানায় মামলা দায়ের
ভোলায় গৃহবধূ কারিমার রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের : থানায় মামলা দায়ের

২১ জুন ২০২৬

ভোলার কাচিয়ার  ময়ফুল কর্তৃক মঞ্জুর, ফজলুর,রফিক ও অলুউল্লাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ : পাল্টা অভিযোগ থানায়
ভোলার কাচিয়ার ময়ফুল কর্তৃক মঞ্জুর, ফজলুর,রফিক ও অলুউল্লাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ : পাল্টা অভিযোগ থানায়

০৪ মে ২০২৬

ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলায় ইএসডিও’র পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
ভোলায় ইএসডিও’র পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

০৩ এপ্রিল ২০২৬