ভোলায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটিতে কিরন আহবায়ক ও আমিন খান সদস্য সচিব
নিজস্ব প্রতিবেদক
126
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫ | ০৮:১২:৩৯ পিএম
ভোলায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটিতে কিরন আহবায়ক ও আমিন খান সদস্য সচিব
ষ্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ভোলা জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে বীর মুক্তিযোদ্ধা মো. শফিউর রহমান কিরনকে আহ্বায়ক হিসেবে নিয়োগ করা হয়েছে এবং বীর মুক্তিযোদ্ধা বরেণ্য রাজনীতিবিদ আলহাজ্ব আমিনুল ইসলাম খানকে সদস্য সচিব ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত এবং সাধারণ স¤পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান এই নতুন কমিটিকে স্বীকৃতি প্রদান করেছেন।
এছাড়া, কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আবদুল হাদী মাসুদ এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে শেখ নুরুল ইসলাম ও মো. আসমত আলী মিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উল্লেখ করা হয়েছে মো. ছাদেক, নুর-ই-আলম, মো. শাজাহান গাজী, মো. খোরশেদ আলম, মোহাম্মদ আলী জিন্নাহ, আবদুল মান্নান মুজাহিদী, মো. কাঞ্চন মিয়া, মো. শাহজল হক দালাল, বশির হাওলাদার, আবদুল করিম, শাহাবুদ্দিন মাস্টার, হোসেন মিয়া, গোলাম সরোয়ার, আজিজুল হক, আবুল কাশেম, এবং শাহ আলম পন্ডিত।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
২৭ জুলাই ২০২৬
ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
১২ জুলাই ২০২৬
ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক
১২ জুলাই ২০২৬
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
১২ জুলাই ২০২৬
ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি
১২ জুলাই ২০২৬
ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১
১০ জুলাই ২০২৬
