ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজ পরিদর্শনে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আব্দুল খালেক
নিজস্ব প্রতিবেদক
205
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ | ০৮:১২:৪১ পিএম
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজ পরিদর্শনে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আব্দুল খালেক
ভোলাদর্পণ প্রতিবেদক: ভোলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আব্দুল খালেক আজ সোমবার (১৫ ডিসেম্বর) ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজ পরিদর্শন করেন।
পরিদর্শন উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আয়োজিত সভায় তাঁকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন কলেজ কমিটির সদস্য ও চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু তাহের, চরণবাদ ওবায়দুল হক বাবুল মোল্লাহ বালিকা মাধ্যমেমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, কলেজের পক্ষ থেকে বক্তব্য রাখেন অধ্যক্ষ হাকীম মোঃ রাজিউর রহমান । অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ রাজিউর রহমান কলেজ কমিটির সদস্য ও সকল প্রভাষকদের ও কর্মকর্তা কর্মচারী গানকে নিয়ে প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় সাথে ছিলেন কলেজের সিনিয়র প্রভাষক হাকিম মোঃ মোতাছিম বিল্লাহ, প্রভাষক হাকিম নার্গিস সুলতানা, প্রভাষক হাকিম মোঃ মহিউদ্দিন, হাকিম মোঃ মনির হোসেন, হাকিম মোঃ আবুল কাশেম, হাকিম মোসা: মারজান বেগম, হাকিম মোঃ আনোয়ার হোসেন, হাকিম মোঃ ইব্রাহীম, হাকিম মোঃ নুর উদ্দিন ও কলেজের আয়া সুরমা বেগম, নাইড গার্ড মোঃ শাহজাহান । সভায় কলেজের সার্বিক প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম, চলমান একাডেমিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন অধ্যক্ষ, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ। সভায় প্রধান অতিথি বক্তব্যে উপসচিব মোঃ আব্দুল খালেক বলেন, ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজের সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে ইউনানী শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও গঠনমূলক পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠান শেষে কলেজের অধ্যক্ষ ও প্রভাষকদের নিয়ে ফটো সেশনে অংশগ্রহণ করেন। সেখান থেকে উপসচিব মোঃ আব্দুল খালেক কলেজের অধ্যক্ষ মোঃ রাজিউর রহমান ও সিনিয়র প্রভাষক হাকিম মোঃ মোতাছিম বিল্লাহকে সাথে নিয়ে ভোলা জেলা প্রশাসক ডাঃ শামীম রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই পরিদর্শন কলেজের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি দেশের ইউনানী শিক্ষা ও চিকিৎসা খাতের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হবে। আজকে উপসচিব মোঃ আব্দুল খালেক ভোলা সদর ফাতেমা খানম ১০০ শয্যা বিশিষ্ট (MCWC) এর মেরামত কাজ পরিদর্শন,ভোলা মা ও শিশু কল্যাণ কেন্দ্র, এবং ভোলা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যক্রমের বিষয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন। এবং ভোলা নার্সিং কলেজ পরিদর্শন শেষে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
আরও পড়ুন:
চাকরি সম্পর্কিত আরও
ভোলার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
১৪ জুলাই ২০২৬
ভোলার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
১৪ জুলাই ২০২৬
প্রতিবাদ
১০ জুলাই ২০২৬
ভোলায় বরিশাল বিভাগীয় কমিশনার সাথে মতবিনিময় সভা
১৭ এপ্রিল ২০২৬
একজন মিজানুর রহমান ও ভোলা পৌরসভা
০৫ মার্চ ২০২৬
ভোলার দৌলতখানের চরমদনপুরে অসহায় দরিদ্র কৃষক পরিবারের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ
০৭ ফেব্রুয়ারি ২০২৬
