ভোলা বুধবার
২৯ জুলাই ২০২৬
০৫ মার্চ ২০২৬

স্বচ্ছতা ও কর্মীদের নিরলস চেষ্টায় এগিয়ে যাচ্ছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা -- বরিশালে কর্মী সম্মেলনে জাকির হোসেন মহিন


নিজস্ব প্রতিবেদক
4

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬ | ০৯:০৭:১২ পিএম
স্বচ্ছতা ও কর্মীদের নিরলস চেষ্টায় এগিয়ে যাচ্ছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা -- বরিশালে কর্মী সম্মেলনে জাকির হোসেন মহিন বরিশালের কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন জাকির হোসেন মহিন



ভোলাদর্পণ প্রতিবেদক : গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন বলেন, প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি ভবন, অবকাঠামো বা স¤পদে নয়, বরং কর্মীদের নিষ্ঠা, সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার ওপর নির্ভর করে। তিনি বলেন, মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তারাই সংস্থার মুখ। তাঁদের কাজ, আচরণ ও সেবার মানের মধ্য দিয়েই সাধারণ মানুষ জিজেইউএসকে মূল্যায়ন করে। তাই প্রতিটি কর্মীকে পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। শুক্রবার (২৪ জুলাই) বরিশাল ও পটুয়াখালী জেলার বার্ষিক কর্মী সম্মেলন-২০২৬ উপলক্ষে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, মাঠপর্যায়ে বাস্তবায়নকালে যেসব সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, সেগুলো আন্তরিকভাবে তুলে ধরতে হবে। বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধান গ্রহণের মাধ্যমেই সংস্থার কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করা সম্ভব। ভবিষ্যতে সেবার মান উন্নয়ন, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা, কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং উপকারভোগীদের আস্থা আরও সুদৃঢ় করতে জিজেইউএস ধারাবাহিকভাবে কাজ করে যাবে। বরিশালের র্ব্যাক লার্নিং সেন্টারের সুফিয়া কামাল হলরুমে আয়োজিত এ সম্মেলনে দুই জেলার বিভিন্ন শাখার হিসাবরক্ষক ও মাঠ কর্মকর্তারা অংশ নেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন জিজেইউএসের পরিচালক (মাইক্রোফিন্যান্স) মো. মোস্তফা কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) মো. আজাদ হোসেন। আলোচনা পর্বে বিভিন্ন শাখার কর্মীরা তাঁদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন। মাইক্রোক্রেডিট কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ, সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে খোলামেলা মতবিনিময় হয়। অংশগ্রহণকারী কর্মীরা বলেন, এ ধরনের সম্মেলন পারস্পরিক সমন্বয় বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। তাঁদের মতে, কর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও বাস্তবভিত্তিক মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও ফলপ্রসূ হবে। প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সম্মেলনে কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।


আরও পড়ুন: