ভোলায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আব্দুল খালেকের জেলা প্রশাসক ডাঃ মোঃ শামীম রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
154
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ | ০৮:১২:৫৫ পিএম
ভোলায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আব্দুল খালেক ও ভোলা জেলা প্রশাসক ডাঃ মোঃ শামীম রহমান
ভোলাদর্পণ প্রতিবেদক: ভোলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আব্দুল খালেক আজ (১৫ ডিসেম্বর) সোমবার ভোলা জেলা প্রশাসক ডাঃ মোঃ শামীম রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। জানা যায়, তিনি ৩ দিনের সরকারি সফরের আজ শেষ দিন ভোলার জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জেলা প্রশাসক এর দপ্তরে এসে জেলা প্রশাসককে তিনি ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি ভোলার উন্নয়নের জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানান। তিনি ভোলার উন্নয়নে প্রশাসকের বলিষ্ঠ ভূমিকা রাখবেন এটাই তার একান্ত কাম্য বলে তিনি মত প্রকাশ করেছেন। জেলা প্রশাসক বলেন, সঠিক ও ন্যায্য সকল বিষয়ে ভোলার উন্নয়নে নিজেকে সচেষ্ট থাকার অঙ্গীকার ব্যক্ত করেন ।এ সময় ভোলা পৌরসভার প্রশাসক ও ডি ডি এল জি মোহাম্মদ মিজানুর রহমান ও ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজের অধ্যক্ষ মোঃ রাজিউর রহমান ও দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য সম্পাদক এবং ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজের সিনিয়র প্রভাষক হাকিম মোঃ মোতাছিম বিল্লাহ,ভোলা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ , বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার মহাসচিব ও লালমোহন উত্তর ভেদুরিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ তাজুল ইসলাম, বাংলাদেশ ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসা ঐক্য জোট এর মহিলা বিষয়ক সম্পাদিকা ও পশ্চিম চরসামাইয়া ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসার প্রধান শিক্ষক রুবিনা আক্তার, ভোলা সদর উপজেলার পরিবারকে কল্যাণ দপ্তরের ডাক্তার , কর্মকর্তা,ভোলা নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী সহবিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক ছিলেন।
আরও পড়ুন:
চাকরি সম্পর্কিত আরও
স্বচ্ছতা ও কর্মীদের নিরলস চেষ্টায় এগিয়ে যাচ্ছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা -- বরিশালে কর্মী সম্মেলনে জাকির হোসেন মহিন
২৭ জুলাই ২০২৬
ভোলার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
১৪ জুলাই ২০২৬
ভোলার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
১৪ জুলাই ২০২৬
প্রতিবাদ
১০ জুলাই ২০২৬
ভোলায় বরিশাল বিভাগীয় কমিশনার সাথে মতবিনিময় সভা
১৭ এপ্রিল ২০২৬
একজন মিজানুর রহমান ও ভোলা পৌরসভা
০৫ মার্চ ২০২৬
